শিরোনামঃ-

» ​​​​​​​মোল্লার গাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ২০. এপ্রিল. ২০২২ | বুধবার


Manual6 Ad Code

দক্ষিন সুরমা প্রতিনিধিঃ

Manual8 Ad Code

সিলেট দক্ষিন সুরমা উপজেলা ১নং মোল্লার গাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

এতে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যথাক্রমে- ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকারিয়া আহমদ, ৪,৫,৬ ওয়ার্ডের সংরক্ষিত সদস্য হাসি রানী মালাকার।

মো. জাকারিয়া আহমদ সর্বকনিষ্ঠ ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তিনি উপজেলার মধ্যে সর্বকনিষ্ঠ সদস্য ও প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

Manual2 Ad Code

বুধবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় ১নং মোল্লার গাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান মামুন খাঁন সচিব মোয়াজ্জেম হোসেন লস্কর প্রমুখ।

মোল্লার গাঁও ইউপি চেয়ারম্যান মামুন খাঁন বলেন, প্যানেল চেয়ারম্যান নির্বাচনে সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যবৃন্দ ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন।

Manual7 Ad Code

তিনি আরো বলেন, ৩ সদস্যের প্যানেল চেয়ারম্যান নির্বাচনে জাকির হোসেন ১ম, মোঃ জাকারিয়া আহমদ ২য় এবং হাসি রানী মালাকার ৩য় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি নির্বাচিতদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩২৪ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031