শিরোনামঃ-

» সিলেট জেলা কর আইনজীবী সমিতির দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিত: ১৮. এপ্রিল. ২০২২ | সোমবার


Manual5 Ad Code

পবিত্র কোরআন নাজিলের মাসে আমাদেরকে আত্মসংযমী হয়ে চলতে হবে : কর কমিশনার মো. আবুল কালাম আজাদ

স্টাফ রিপোর্টারঃ

কর অঞ্চল সিলেট এর কর কমিশনার মো. আবুল কালাম আজাদ বলেছেন, পবিত্র মাহে রমজান হচ্ছে আত্মসুদ্ধির মাস। এই মাসে বেশি বেশি করে ইবাদত করা ভালো। রমজান আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয়। পবিত্র কোরআন নাজিলের এই মাসে আমাদেরকে আত্মসংযমী হয়ে চলতে হবে।

তিনি সোমবার (১৮ এপ্রিল) বিকেলে মেন্দিবাগস্থ একটি অভিজাত হোটেলে সিলেট জেলা কর আইনজীবী সমিতি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual3 Ad Code

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অধ্যাপক মো. শফিকুর রহমান এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর অঞ্চল সিলেট এর অতিরিক্ত কর কমিশনার হেমল দেওয়ান, যুগ্ম কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম, সিলেট জজ কোর্টের সাবেক পিপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, উপ কর কমিশনার আবু সাঈদ।

Manual2 Ad Code

সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সজল কুমার রায় এর পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে সমিতির সহ সভাপতি এডভোকেট সমর বিজয় সী শেখর, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কুমার রায়, কোষাধ্যক্ষ মিন্টু চন্দ্র রায় অনুপব্রত, পাঠাগার সম্পাদক এডভোকেট জাকিয়া জালাল, নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আবুল ফজল, সিরাজুল হোসেন আহমদ, এডভোকট আলী আহমদ, এডভোকেট সুজিত কুমার বৈদ্য সহ কর অঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কর আইনজীবী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

সবশেষে মোনাজাত পরিচালনা করেন, হাফিজ মো. অলিউর রহমান।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৩৩ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930