- মাওলানা জিলাল আহমদের মায়ের ইন্তেকালে মহানগর মজলিসের শোক
- শহীদ জিয়ার শাহদাত বার্ষিকী; মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা
- দি এইডেড হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে বদরুজ্জামান সেলিমের দায়িত্ব গ্রহণ
- তোমরা প্রফুল্ল চিত্তে কুরবানী কর
- সিলেটে ইসলামী ব্যাংকিং গ্রাহক ঐক্য পরিষদের মানববন্ধন
- ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ
- দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে : দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
- সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে : এমপি এমরান আহমদ চৌধুরী
- কুদরত উল্লাহ মসজিদে হবে ঈদুল আযহার ৩ জামাত
» ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকীর ২য় মৃত্যুবার্ষিকীতে মেধাবৃত্তি প্রদান ও স্মরণসভা
প্রকাশিত: ২৫. মার্চ. ২০২২ | শুক্রবার
জুবায়ের সিদ্দিকী এমন এক ইতিহাস, যে ইতিহাসের মৃত্যু হয় না : হাফিজ মজুমদার এমপি
সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ মজুমদার এমপি বলেছেন, দীর্ঘজীবন পেয়েও কারো কারো অস্তিত্ব মৃত্যুর সাথে সাথেই শেষ হয়ে যায়। আবার কেউ কেউ স্বল্প জীবন পেয়েও মানুষের হৃদকুঠিরে সম্মান ও ভালোবাসার স্থান করে নেন। মৃত্যুর পর হয়ে ওঠেন অমর। ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী তেমনি একজন মহৎ ব্যাক্তি, যার মৃত্যু সমাজের প্রতিটি স্তরের মানুষকে কাঁদিয়েছে। সেনাবাহিনীতে থাকতে দেশের জন্য লড়েছেন। আর পরবর্তী জীবনে বাঙালি জাতি তথা বিশেষ করে সিলেট অঞ্চলের শিক্ষাব্যবস্থা এবং শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে উৎসর্গ করেছেন নিজের ব্যাক্তিগত ও পারিবারিক জীবনের সবকটি মুহুর্ত। মমত্ববোধে সমৃদ্ধ এমন শিক্ষক কিংবা সুশীল ব্যাক্তিকে হারানো সমাজ ও রাষ্ট্রের জন্য অপরিহার্য ক্ষতি। জুবায়ের সিদ্দিকী এমন এক ইতিহাস, যে ইতিহাসের মৃত্যু হয় না।
স্কলার্সহোমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্কলার্সহোম আয়োজিত স্মৃতিচারণ ও দোয়া এবং ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী (অব.) ট্রাস্ট কর্তৃক স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উল্লেখ্য- জুবায়ের সিদ্দিকীর মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে নেমেছিল শোকের ছায়া। পাশাপাশি শিক্ষক. শিক্ষার্থী এবং সচেতনমহলে উঠেছিলো স্মৃতিচারণার ঝড়। ক্যাম্পাসের মূল গেইটে ঢুকতেই বামে দেখা যায় দেয়ালিকা ‘হৃদ মাঝারে’। যেন সবাই সমস্বরে বলছেন, ‘তোমায় হৃদ মাঝারে রাখবো, যেতে দেব না’। এর পাশেই আরেকটি ডেস্ক, যেখানে রাখা হয়েছে জুবায়ের সিদ্দিকীর লিখিত গ্রন্থসমূহ এবং লিখা হয়েছে ‘হৃদয়ের কথামালায় জানাই শ্রদ্ধা’। সিড়িঁর সম্মুখে কালো কাপড়ে ঢাকা ফ্ল্যাপে জুবায়ের সিদ্দিকীর ছবি, ছবিতে ঝুলানো কাপড়ের মালা। যেন সর্বত্র আছেন একজন জুবায়ের সিদ্দিকী।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯৩ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


