শিরোনামঃ-

» ২৮ মার্চ হরতালের সমর্থনে সিলেটের জজ কোর্টে বাম জোটের গণসংযোগ

প্রকাশিত: ২১. মার্চ. ২০২২ | সোমবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual3 Ad Code

ভোজ্যতেল, পেঁয়াজ, চাল-ডাল-সিলিন্ডার গ্যাস ও পানি সহ নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধির বিরুদ্ধে আগামী ২৮ মার্চ সোমবার সারাদেশে আধাবেলা হরতাল সফল করতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার নেতৃবৃন্দ সিলেটের জজকোর্ট এলাকায় গণসংযোগ করেছেন।

Manual1 Ad Code

সোমবার (২১ মার্চ) দুপুর ১ টা থেকে ৩ টা পর্যন্ত কোর্টের বিভিন্ন বারে আইনজীবীদের মধ্যে হরতালের দাবি সংবলিত লিফলেট বিতরণ করেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিতি ছিলেন বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক উজ্জ্বল রায়, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর,সিপিবির জেলা সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক খায়রুল হাছান, সিপিবি জেলা সদস্য এডভোকেট নিরঞ্জন দাস খোকন, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, খেলাঘর জেলা সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল, ছাত্র ইউনিয়ন জেলা সহ-সভাপতি হাছান বক্ত কাওসার, সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক সাদিয়া নৌওশিন তাসনিম, বুশরা সোহেল প্রমুখ।

Manual4 Ad Code

গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, সারাদেশে লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মানুষ সারাদিন যা আয় করে তা দিয়ে সংসারের নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার সামর্থ্য হারিয়েছে। টিসিবির গাড়ির পেছনে মানুষের দীর্ঘ সারি তার প্রমাণ। সরকার আজ জনগণের দিকে না তাকিয়ে ব্যবসায়ীদের স্বার্থ দেখছে।তাদের সিন্ডিকেটের সাথে সরকারি যোগসাজশে এই মূল্যবৃদ্ধির পাঁয়তারা চলছে। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে জনগণের পকেট কেটে চলছে এই লুটপাটের কারবার।”

নেতৃবৃন্দ সামনে রোজার মাসেও নতুন করে দামবৃদ্ধির চক্রান্ত চলছে তাই ২৮ মার্চের হরতাল সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৪ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031