শিরোনামঃ-

» রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপিত

প্রকাশিত: ০৮. মার্চ. ২০২২ | মঙ্গলবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে “আন্তর্জাতিক নারী দিবস-২০২২” উদযাপন করা হয়েছে।

Manual1 Ad Code

এ উপলক্ষে মঙ্গলবার (৮ মার্চ) জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল নারী চিকিৎসকবৃন্দের অর্থায়নে হাসপাতালের বহির্বিভাগে আগত সকল রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

Manual5 Ad Code

আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল বেলুন উড়ানো, কেক কাটা এবং সংক্ষিপ্ত র‌্যালী।

আন্তর্জাতিক নারী দিবস-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ.কে.এম. দাউদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ তারেক আজাদ। উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন কলেজের সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডাঃ শামীমা আখতার।

Manual7 Ad Code

এছাড়াও আন্তর্জাতিক নারী দিবস-২০২২ এর অনুষ্ঠান সমূহে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সর্বস্তরের শিক্ষক ও চিকিৎসকবৃন্দ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯২ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031