শিরোনামঃ-

» সিলেট সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ০৭. মার্চ. ২০২২ | সোমবার

Manual2 Ad Code

সবার আগে মানুষ হতে হবে : লে. কর্নেল (অব.) আতাউর রহমান পীর

স্টাফ রিপোর্টারঃ

Manual4 Ad Code

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ, শিক্ষাবিদ লে. কর্ণেল (অব.) আতাউর রহমান পীর বলেছেন, ডাক্তার, প্রকৌশলী, সাংবাদিক, বিচারপতি যা-ই হও, সবার আগে মানুষ হতে হবে। পৃথিবীতে সব সেক্টরে প্রতিযোগিতা হচ্ছে, ডাক্তার-প্রকৌশলী হতে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা এডমিশন পরীক্ষা দিচ্ছে। কিন্তু মানুষ হওয়ার প্রতিযোগিতায় আছে খুব কম সংখ্যক প্রতিযোগি। পড়াশোনা করে দেশমাতৃকাকে বিশ্বের সম্মুখে উদ্ভাসিত করে তুলতে হবে। সিলেট সেন্ট্রাল কলেজ শিক্ষার্থীদের সেই ভিত্তি গড়ে দিতে বদ্ধপরিকর।

সিলেট সেন্ট্রাল কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২২ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

Manual3 Ad Code

আজ সোমবার (৭ই মার্চ) সকালে সিলেট সেন্ট্রাল কলেজের অডিটোরিয়ামে কলেজের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জালালাবাদ এডুকেশন সোসাইটির চেয়ারম্যান হাফিজ আব্দুল হাই হারুন।

আইসিটি বিভাগের প্রভাষক মোরশেদ আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক সাইদুর রহমান রিপন, প্রভাষক নিকসন রায়, প্রভাষক বাবুল আক্তার, প্রভাষক নাদিয়া আক্তার চৌধুরী, প্রভাষক তাহমিনা পারভিন শাকিলা ও মৌসুমী দাস মৌ প্রমূখ।

Manual2 Ad Code

মোছাম্মৎ পান্না বেগম ও মো. তাজুল ইসলামের যৌথ পরিচালনায় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির আশরাফ আহমদ ও ইশরাত জাহান রাহিমা।

Manual2 Ad Code

শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, সাব্বির আহমদ, গীতা পাঠ করেন শম্পা রাণী রায় ও ইসলামি সংগীত পরিবেশন করেন মাসুমা বেগম।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31