শিরোনামঃ-

» দ্বৈত ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন স্কলার্সহোম শাহী ঈদগাহে ৫০তম জাতীয় ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৬. ফেব্রুয়ারি. ২০২২ | শনিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual7 Ad Code

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে ৫০তম শীতকালিন জাতীয় ক্রিড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে এ প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের খেলা শুরু হয়েছে। নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রিড়া কমপ্লেক্সে এ প্রতিযোগিতার প্রথমদিন উপজেলা পর্যায়ে দ্বৈত ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয়েছে স্কলার্সহোম শাহী ঈদগাহ।

প্রতিযোগিতাটি আগে শুরু হলেও কোভিড-১৯ এর কারণে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত ছিলো। প্রতিযোগিতাটি আবারও শুরু হয়েছে।

Manual6 Ad Code

৫০তম শীতকালিন জাতীয় ক্রিড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে স্কলার্সহোম শাহী ঈদগাহের শিক্ষার্থী আফিফা খান অরিন ও আদিবা খান ঐশী।

Manual1 Ad Code

এদিকে, একক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে স্কলার্সহোম শাহী ঈদগাহের শিক্ষার্থী আফিফা খান অরিন। আফিফা খান অরিন ৭ম এবং আদিবা খান ঐশী ৮ম শ্রেণির শিক্ষার্থী।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31