শিরোনামঃ-

» বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট মহানগর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮. ফেব্রুয়ারি. ২০২২ | শুক্রবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual3 Ad Code

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট মহানগর শাখার নব গঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে তালতলাস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট বিভাগীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর শাখার সভাপতি সৈয়দ মুত্তাকিম আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রূপম আহমদের পরিচালনায় পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট বিভাগীয় কমিটির সদস্য ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সেবুল আহমদ সাগর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট বিভাগীয় কমিটির সদস্য অপরেশ দাস অপু।

Manual4 Ad Code

পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি মো. বেলাল উদ্দিন, সহ সভাপতি মনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল ইসলাম প্রিন্স, আলী আহমদ আকাশ, জয় সরকার, অর্থ সম্পাদক মো. তাজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সঞ্জিত কুমার দাস, তথ্য ও গবেষণা সম্পাদক দিপন আচার্য্য, ক্রীড়া সম্পাদক শরীফ আহমেদ, আপ্যায়ন সম্পাদক শ্যামল দেবনাথ, সমাজকল্যাণ সম্পাদক সাইদুর রহমান বাবলু, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কৃষ্ণ দেব, ১ম সদস্য মো. রেহান প্রমুখ।

সভায় বক্তারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

বক্তারা বিজাতীয় সংস্কৃতি পরিহার করে বঙ্গবন্ধুর বাংলাদেশকে দেশীয় সংস্কৃতিতে সমৃদ্ধ করনের লক্ষ্যে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31