শিরোনামঃ-

» বর্তমান সরকার দেশের গ্রাম থেকে গ্রামান্তরে উন্নয়ন করে যাচ্ছে : হাবিবুর রহমান হাবিব এমপি

প্রকাশিত: ১৩. ফেব্রুয়ারি. ২০২২ | রবিবার


Manual8 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ

সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বর্তমান সরকার দেশের গ্রাম থেকে গ্রামান্তরে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের কোন গ্রাম আর অবহেলিত থাকবে না।

Manual5 Ad Code

তিনি রবিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের আলাপুর, চর আলাপুর ও সুলতানপুর গ্রামের তিনটি পাকা রাস্তার উদ্বোধন শেষে মোরারবাজারে এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual8 Ad Code

দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক এম এ মালেকের সভাপতিত্বে ও ছালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া, আওয়ামী লীগ নেতা ছহুল এ মুমিন, বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শামস উদ্দিন শামস, জেলা পরিষদের সদস্য লোকন মিয়া, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি স্বপন শিকদার, সিলেট জেলা যুবলীগ নেতা শাহীন আলী, আওয়ামী লীগ নেতা গিলমান উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এমরুল হক প্রমুখ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৩ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930