শিরোনামঃ-

» যোগ্যতা অর্জনের মাধ্যমে ফিতনার কবল থেকে সমাজ রক্ষায় তালামীয কর্মীদের অতন্দ্র প্রহরী হতে হবে : মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী

প্রকাশিত: ১২. ফেব্রুয়ারি. ২০২২ | শনিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual2 Ad Code

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, বর্তমান সময়ে সমাজ, রাষ্ট্র অত্যন্ত ক্রান্তিকাল অতিক্রম করছে। চারিদিকে ফিতনা আমাদের ঘিরে ধরেছে। আল্লাহর হাবীব (সা.) আমাদের কাছে যে সুমহান বাণী ও আদর্শ নিয়ে এসেছিলেন তা থেকে বিচ্যুত করে ভিন্ন একটি দিকে আমাদের ঈমান ও আকিদাকে প্রবাহিত করার জন্য অত্যন্ত সুকৌশলে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সমাজকে এ ধরনের নব্য ফিতনা থেকে রক্ষায় তালামীযে ইসলামিয়ার কর্মীদের অতন্দ্র প্রহরী হতে হবে।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, তালামীযে ইসলামিয়ার কর্মীদের ইসলামী আদর্শের ভিত্তিতে ও যুগের চাহিদা অনুযায়ী জীবন গঠনে মনোযোগী হতে হবে। কেননা তালামীযে ইসলামিয়ার কর্মীরা হবেন গভীর জ্ঞানসম্পন্ন, চিন্তাশীল ও মানযিলে মাকসুদ পর্যন্ত পৌঁছার সাহসিকতাসম্পন্ন মানুষ। মানুষকে ক্ষমা করার গুণসম্পন্ন একদল কর্মী অত্যন্ত প্রয়োজন, যারা মানুষকে তাদের ভুল ধরিয়ে দিয়ে সুপথে নিয়ে আসবে। যারা নেতৃত্বে আছেন তারা কর্মীর প্রতি যত্নবান হওয়া প্রয়োজন, প্রয়োজন সমসাময়িক বিষয় সম্পর্কে সর্বদা সচেতন ও সজাগ থাকা।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা আয়োজিত “কর্মী স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual5 Ad Code

সিলেট পশ্চিম জেলা শাখার সভাপতি কবির আহমদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ কুতুব আল ফরহাদ ও সাংগঠনিক সম্পাদক শেখ রেদ্বওয়ান হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান।

প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, তালামীযে ইসলামিয়ার কর্মীদের খুলুসিয়তের সাথে অর্পিত দায়িত্ব আনজাম দিতে হবে। দ্বীনের খেদমতগার হওয়া সবার পক্ষে সম্ভব হয় না৷ তালামীযে ইসলামিয়ার কর্মীদের সেই সৌভাগ্য মহান আল্লাহর পক্ষ থেকে এসেছে। এজন্য দ্বীনের কার্যক্রমকে এগিয়ে নিতে আন্তরিকতার সাথে সবাইকে কাজ করতে হবে।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবু সালেহ মো. কুতবুল আলম, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা নজমুল হুদা খান, রাখালগঞ্জ ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শিহাব উদ্দিন আলীপুরী, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আখতার হোসাইন জাহেদ, তাইয়্যিবাহ ফাউন্ডেশন সিলেট এর পরিচালক মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজির উদ্দিন পাশা, মাওলানা মুফতি বেলাল আহমদ, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, সাবেক কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল, বর্তমান সাংগঠনিক সম্পাদক মো. মনজুরুল করিম মহসিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো.জাহেদুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেন, সিলেট পূর্ব জেলা সভাপতি ইসলাম উদ্দিন চৌধুরী।

Manual1 Ad Code

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সিলেট মহানগরীর সহ-সভাপতি আতিকুর রহমান সাকের, মারুফ আহমদ, সিলেট পশ্চিম জেলার সহ-সভাপতি সালেহ আহমদ, ইসলাম উদ্দিন লতিফী, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক পিয়ার হাসান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামছুদ্দিন, সিলেট পশ্চিম জেলার সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, আব্দুর রাজ্জাক সাজু, প্রচার সম্পাদক খালেদ আহমদ, সহ-প্রচার সম্পাদক নাজমুল ইসলাম শিহাব, অর্থ সম্পাদক মাহবুব খান, অফিস সম্পাদক গিয়াস উদ্দিন, সহ-অফিস সম্পাদক রইছ উদ্দিন, সহ-প্রশিক্ষণ সম্পাদক শেখ বিলাল আহমদ, তাজপুর ডিগ্রী কলেজের সভাপতি মাহবুব আহমদ, মোগলাবাজার থানা শাখার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম রাজন, বিশ্বনাথ উত্তর উপজেলার সাধারণ সম্পাদক আল আমিন সুমন, বিমানবন্দর থানা শাখার সাধারণ সম্পাদক আব্দুস করিম প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৪ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031