- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি প্রদান
প্রকাশিত: ০১. ফেব্রুয়ারি. ২০২২ | মঙ্গলবার
স্টাফ রিপোর্টারঃ
সিলেট জেলা হিউম্যান হুলার, চালক শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১৩২৬ এর সভাপতি ও বিভাগীয় কমিটির সহ-সভাপতি মো: রুনু মিয়া মঈন সহ সংগঠনের নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন রেজি নং-বি ১৭২৪ সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) এস.এম.পি পুলিশ কমিশনার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মরকলিপিতে উল্লেখ করা হয়, সিলেট জেলা হিউম্যান হুলার, চালক শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১৩২৬ এর সভাপতি ও বিভাগীয় কমিটির সহ-সভাপতি মো: রুনু মিয়া মঈন সহ সংগঠনের নেতৃবৃন্দের উপর গত ২০ জানুয়ারি মিথ্যা মামলা কোতোয়ালী মডেল থানায় দায়ের করা হয়। সিলেট ওসমানী শিশু পার্কের সামনে লেগুনা ষ্ট্যান্ড দখল করার জন্য ইমা, লেগুনা, হিউম্যান হুলার এর মালিক সমিরি নাম ব্যবহার করে কতিপয় দুষ্কৃতিকারী সংঘবদ্ধ হয়ে নিরীহ শ্রমিকদের উপর হামলা চালায় ও কয়েকটি গাড়ি ভাংচুর করে। শ্রমিক ইউনিয়নের সভাপতি রুনু মিয়া মঈন সহ অন্যারা ঘটনাস্থলে না থাকলেও হামলাকারী দুষ্কৃতকারীরা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট একটি মামলা দায়ের করে। উক্ত মিথ্যা মামলার কারণে কোন প্রকার হয়রানি না করার জন্য এবং মামলাটি প্রত্যাহার করার জন্য বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে অনুরোধ জানান।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন রেজি নং-বি ১৭২৪ সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবু সরকার, সাধারণ সম্পাদক সজিব আলী, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, কার্যকরী সভাপতি মঈনুল ইসলাম, সহ-সভাপতি খলিল খান, মতছির আলী, সিলেট জেলা বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৪২৮ এর সাধারণ সম্পাদক আব্দুল মুহিন, ট্রাক পিকআপ ক্যাভার্ড ভ্যান রেজি নং-২১৫৯ এর সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, প্রচার সম্পাদক আব্দুস সামাদ, সদস্য শরিফ আহমদ, আব্দুল জলিল, সিলেট জেলা হিউম্যান হুলার চালক শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৩২৬ এর সাধারণ সম্পাদক ইনসান আলী, সহ-সভাপতি মো: রায়হান উদ্দিন প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৫০ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


