শিরোনামঃ-

» যুবদল নেতা সাজ্জাদ হোসেনের পিতৃবিয়োগে সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের শোক

প্রকাশিত: ৩০. জানুয়ারি. ২০২২ | রবিবার


Manual6 Ad Code
স্টাফ রিপোর্টারঃ
কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন দুদুর পিতা, ভোলাগঞ্জ গ্রামের প্রবীণ মুরব্বি হাজী ছুরাব আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, যুবদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি, সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের দায়িত্বপ্রাপ্ত দল নেতা সহিদ উল্লাহ তালুকদার এবং কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের দায়িত্বপ্রাপ্ত টিমের সদস্য আনছার উদ্দিন।
রবিবার (৩০ জানুয়ারি) এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, বিশিষ্ট সমাজসেবক, সৎ, সজ্জন ও ধার্মিক ব্যক্তি হিসেবে তিনি নিজ এলাকায় সকলের নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন।
তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবার পরিজনদের মতো আমরাও গভীরভাবে সমব্যাথী। দোয়া করি, মহান রাব্বুল আলামীন যেন তার শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, হাজী ছুরাব আলী (২৯ জানুয়ারি) রাত ৭ টা ৩৫ মিনিটে সিলেট মাউন্ট এডোরা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31