শিরোনামঃ-

» ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও নগর শাখার নতুন কমিটি গঠন

প্রকাশিত: ২৮. জানুয়ারি. ২০২২ | শুক্রবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual1 Ad Code

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও নগর শাখার ২০২২ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টায় সিলেট শহীদ সোলেমান হলে সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

ইসলামী ছাত্র আন্দোলন সিলেট মহানগর এর সভাপতি মোহাম্মদ নুর উদ্দীন এর সভাপতিত্বে ও মকবুল হোসাইন এর সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ছাত্রনেতা ইউসুফ আহমদ মানসুর।

Manual2 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ছাত্রনেতা আবু তাহের মেসবাহ।

Manual3 Ad Code

সম্মেলনে মহানগর কমিটির সভাপতি আব্দুল্লাহ আরাফাত, সহ-সভাপতি মাসরুর দাইয়ান, সাধারন সম্পাদক সাব্বির আহমদ তপু এবং সিলেট জেলা সভাপতি মকবুল হোসাইন, সহ-সভাপতি সায়মন শিকদার, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শামীম কে নির্বাচিত করা হয়।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৬ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031