- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা
- সিলেটে সাউথ এশিয়া রেডিও ক্লাবের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দুই দিনব্যাপী ‘শ্রোতা উৎসব ২০২৬’ ২৩ অক্টোবর শুরু
- পাল্টা সংবাদ সম্মেলন; ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন : আতাউর রহমান পীর
» সরকার ব্যাংকিং সেবায় আধুনিকতার দ্বার উন্মোচন করেছেন : শফিকুর রহমান চৌধুরী
প্রকাশিত: ২৩. জানুয়ারি. ২০২২ | রবিবার
স্টাফ রিপোর্টারঃ
সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার ব্যাংকিং সেবায় আধুনিকতার দ্বার উন্মোচন করেছেন। দেশ-বিদেশে বসবাসকারি বিভিন্ন ব্যাংকের গ্রাহকগণ স্বাচ্ছন্দ্যে ব্যাংকিং সেবা পাচ্ছেন।
১৯৭২ সনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে গড়ে ওঠা রূপালী ব্যাংক লি. আজ পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ব্যাংকারদের কল্যাণে কাজ করছেন।
তিনি রবিবার (২৩ জানুয়ারি) সকালে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের কলারাই বাজারের মছব্বির ম্যানশনে রূপালী ব্যাংক লিমিটেডের শাখা স্থানান্তর উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ব্যাংকের মহাব্যবস্থাপক ও সিলেট বিভাগীয় প্রধান মো. ইসমাইল হোসেন শেখের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পীর মো. মজনু মিয়া, ব্যাংকের বিভাগীয় কার্যালয় সিলেটের উপ-মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া, উপ-মহাব্যবস্থাপক অঞ্চল প্রধান সিলেট মো. ফজলুল হক, উপ-মহাব্যবস্থাপক অঞ্চল প্রধান মৌলভীবাজার জয়া চৌধুরী, বিভাগীয় কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক কামাল উদ্দিন আহমেদ, লালদিঘীরপাড় কর্পোরেট শাখার এজিএম সাব্বির আহমদ খান, মিরাবাজার কর্পোরেট শাখার এজিএম এসএম জুনায়েদ হাসান, মৌলভীবাজার মার্কেট শাখার এজিএম রিপন চন্দ্র সরকার, মৌলভীবাজার চৌমুহনা কর্পোরেট শাখার এজিএম গোবিন্দ কুমার পাল, সিলেট জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির।
ব্যাংকের কলারাই শাখার ব্যবস্থাপক (প্রিন্সিপাল অফিসার) মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক তেলাওয়াত করেন শাখার সিনিয়র অফিসার মো. আবুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, ব্যাংকের সুনামগঞ্জ অঞ্চল প্রধান মো. আশরাফ হোসেন। বক্তব্য রাখেন, কলারাই বাজার কমিটির সভাপতি ওয়াজেদ আলী মাস্টার, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলাউর রহমান, ওসমানীনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মছব্বির ম্যানশনের সত্ত্বাধিকারী আব্দুল মছব্বির, কলারাই বাজার কমিটির সাধারণ সম্পাদক আরশ আলী, বিশিষ্ট জাহাঙ্গীর চৌধুরী, তপন দাস, যুবলীগ নেতা আব্দুল মান্নান, যুক্তরাজ্য শ্রমিকলীগের সহ সভাপতি শাহজাহান আলী মেম্বার, ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি শফিকুর রহমান চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ব্যাংকের মহাব্যবস্থাপক ও সিলেট বিভাগীয় প্রধান মো. ইসমাইল হোসেন শেখ। পরে প্রধান অতিথি ফিতা কেটে রূপালী ব্যাংক লিমিটেড কলারাই বাজারে স্থানান্তরিত শাখার উদ্বোধন করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৫২ বার
সর্বশেষ খবর
- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর