শিরোনামঃ-

» শীতার্তদের মাঝে এপেক্স ক্লাবস্ অব বাংলাদেশ সিলেট’র শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ২৩. জানুয়ারি. ২০২২ | রবিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual4 Ad Code

এপেক্স ক্লাবস্ অব বাংলাদেশ, সিলেট জেলা-৪ এর আয়োজনে ও হাজী আব্দুল খালিক চৌধুরী ফাউন্ডেশন এর সহযোগীতায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

Manual5 Ad Code

রবিবার (২৩ জানুয়ারি) বিকাল ৪টায় মেজেরটিলায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

Manual4 Ad Code

এপেক্স ক্লাবস্ অব বাংলাদেশ, সিলেট জেলা-৪ এর গভর্ণর এপেক্সিয়ান জি ডি রুমো এর সভাপতিত্বে ও মনজুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

Manual7 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাঞ্জীত সরকার, সিলেট ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবক এ. বি. এস. এস. কিউ শাহ্ বাবু, কানাডা সিটি অব সাককান্টন মিউনিসিপ্যাল হেলথ বোর্ড মেম্বার, কামানাশিষ দেব, এপেক্সিয়ান আব্দুল কাইয়ুম সহ ক্লাব নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, অসহায় মানুষের উন্নয়নের কাজ করে যাচ্ছে এপেক্স ক্লাবস্ অব বাংলাদেশ ও এপেক্সিয়ান আব্দুল কাইয়ুম।

বৈশ্বিক মহামারি করোনাকালে তারা অসহায় মানুষের মাঝে খাবার সহ অন্যান্য জিনিসপত্র দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে। আজকে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ তাদের একটি মহতি কাজ। এই মহতি কাজে সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31