শিরোনামঃ-

» রাসেল ও রুমেলের পিতৃবিয়োগে জেলা ও মহানগর যুবদলের শোক

প্রকাশিত: ২৩. জানুয়ারি. ২০২২ | রবিবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি বিএনপি নেতা রাসেল মামুন ইবনে রাজ্জাক ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল এর পিতা কাজী ইলিয়াস জামে মসজিদের মোতাওয়াল্লী ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

রবিবার (২৩ জানুয়ারি) এক শোক বার্তায় সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক ও জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ বলেন, মরহুম আব্দুর রাজ্জাক দীর্ঘ দিন সৎ ও নিষ্ঠার সাথে সিলেট সিটি কর্পোরেশনে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন।

Manual5 Ad Code

তিনি এলাকার সর্বজন শ্রদ্ধেয় ছিলেন, মরহুমের মৃত্যুতে পরিবারবর্গের মতো আমরাও গভীরভাবে শোকাহত। দোয়া করি- মহান রাব্বুল আল আমিন যেন মরহুম আব্দুর রাজ্জাককে জান্নাত নসীব ও শোক বিহব্বল পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। পাশাপাশি নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual7 Ad Code

উল্লেখ্য, মরহুম আব্দুর রাজ্জাক ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।

আগামীকাল বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31