- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» সারেগ এর কার্যনির্বাহী কমিটি গঠন ও দ্বায়িত্ব হস্থান্তর
প্রকাশিত: ২২. জানুয়ারি. ২০২২ | শনিবার
স্টাফ রিপোর্টারঃ
সিলেট এ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ)-এর ২০২২-২৩ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন ও দ্বায়িত্ব হস্থান্তর করা হয়েছে।
শনিবার (২২ জানুয়ারী) সন্ধ্যায় সারেগ কার্যালয়ে সারেগ সংঘস্বারক এর বিধি অনুযায়ী নব-নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে সভাপতি, ১ম-সভাপতি, ২য় সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক নির্বাচনী সভা অনুষ্টিত হয়।
বিগত ২৫-১০-২০২১ইং তারিখ সারেগ নির্বাচনের নির্বাচন কমিশনার এডভোকেট মো: মাহফুজুর রহমান সিলেট এ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ)-এর ২০২২-২৩ মেয়াদের নির্বাচনের তফসিল ঘোষনা করেন। নির্বাচনি তফসিল অনুযায়ী গত ২২ জানুয়ারী ২০২২ ইং তারিখ সারেগ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে একটি মাত্র প্যানেল থাকায় উক্ত ঘোষিত প্যানেলকে নির্বাচিত ঘোষনা করা হয়।
সভার সভাপতি নির্বাচন কমিশনার এডভোকেট মো: মাহফুজুর রহমান উপস্থিত সকল কার্যনির্বাহী সদস্যদের মতামত, পরামর্শ ও সমর্থনের ভিত্তিতে সিলেট এ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ)-এর ২০২২-২৩ মেয়াদের জন্য সারেগ পরিচালনার জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষনা করেন।
ঘোষিত কমিটি হচ্ছে সভাপতি মাওলানা খায়রুল হোসাইন, ১ম সহ-সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম, ২য় সহ-সভাপতি আফজাল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. দিলওয়ার হোসাইন, সহ- সাধারণ সম্পাদক মো: তোফায়েল আহমদ লিমন, অর্থ সম্পাদক মো. তাজুল ইসলাম হাসান, কার্যকরি সদস্য আব্দুল জব্বার জলিল, খলিলুর রহমান (মাছুম), মে: ওয়ালী উল্লাহ, আবুল কাহের (শাহিন), মো: নেহাল আহমদ, মো: আলমগীর হোসেন, মো: আলী আকিক এবং মাওলানা খলিলুর রহমান।
সভায় বিদায়ী সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেল নব নির্বাচিত সভাপতি মাওলানা খায়রুল হোসেন সহ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং তাদের সফলতা কামনা করেন।
সভায় বিদায়ী সভাপতি নব-নির্বাচিত সভাপতির হাতে আনুষ্ঠানিকভাবে দ্বায়িত্ব হস্থান্তর করেন।
সারেগ ২০২২-২৩ কার্যনির্বাহী গঠন সভায় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনের সদস্য মো: ইলিয়াছুর রহমান, মো: মাহবুবুর রহমান, আপিল বোর্ডের চেয়ারম্যান মো.আতিকুর রহমান লাহীন, সদস্য মো. মিফতাউল ইসলাম, সুমায়েত নূরী চৌধুরী, সাবেক কার্যনির্বাহী পরিষদের সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মো: সিদ্দিকুর রহমান, সারেগ সদস্য বিপ্লবী মুজিবুর রহমান প্রমুখ।
এছাড়া প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৫২৬ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


