শিরোনামঃ-

» শীতার্তদের মাঝে এসএসসি ৯৯ সিলেট বিভাগীয় কমিটি শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ২১. জানুয়ারি. ২০২২ | শুক্রবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual1 Ad Code

এসএসসি ৯৯ সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে সিলেট নগরীর শীতার্ত মানুষের মাঝে কম্বল ও স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক বিতরণ করা হয়েছে।

Manual7 Ad Code

শুক্রবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সামাজিক দূরত্ব বজায় রেখে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রায় শতাধিক শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন, এসএসসি ৯৯ সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। পর্যায়ক্রমে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Manual8 Ad Code

এসএসসি ৯৯ সিলেট বিভাগীয় কমিটির সহ সভাপতি ডা. মামুন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন চন্দ্র সরকারের পরিচালনায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, সহ সভাপতি কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ডা. আবুল কালাম, মুক্তা পারভীন, কাজী ফারজানা আক্তার ময়না, প্রকাশনা ও মিডিয়া সম্পাদক জাহেদুর রহমান, সদস্য জুবায়ের আহমদ মাছুম, জুবায়ের আহমদ, বন্ধন রয়েলস এর সহ সভাপতি হিমাংশু সরকার প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সহায়তার হাত বাড়ানো আমাদের সকলের দায়িত্ব। কনকনে এই শীতে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে শীতার্তদের সাহায্যে এগিয়ে আসতে হবে।

Manual5 Ad Code

বক্তারা জানান, আজকে শীতার্তদের মাঝে এসএসসি ৯৯ সিলেট বিভাগীয় কমিটির শীতবস্ত্র বিতরণ একটি মহতি উদ্যোগ। শীতার্ত মানুষেল সাহায্যে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ২৯০ বার

Share Button

Callender

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728