শিরোনামঃ-

» বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রকাশিত: ২১. জানুয়ারি. ২০২২ | শুক্রবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

মণিপুরী সমাজের এমন এক ক্রান্তিকালে সেই ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত সুদীর্ঘ ৩৭ বছরের ঐতিহ্যবাহী মণিপুরী ছাত্র সংগঠন “বাংলাদেশ মণিপুরী ছাত্র সমতি (বামছাস)” – এর দ্বিবার্ষিক সম্মেলন, কর্মী সভা ও “নুঙশিবা খোঞ্জেল-৩” সম্পন্ন হয়েছে।

Manual2 Ad Code

শুক্রবার (২১ জানুয়ারী) সিলেটের সুবিদ বাজারস্থ মণিপুরী পাড়ার শ্রী শ্রী জগন্নাথ জিউড় আখড়া মন্ডোপে সকাল ১১ টা থেকে শুরু করে দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও বামছাস’র পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন হওয়া অনুষ্ঠানের ধারাবাহিকতায় সকাল সাড়ে ১১ টায় শুরু হয় “নুঙশিবা খোঞ্জেল-৩। সুদুর ২০১৭ সাল থেকে শুরু হওয়া মণিপুরী ছাত্র/ছাত্রী শিল্পীদের অংশগ্রহনে সঙ্গীত প্রতিযোগিতা” নুঙশিবা খোঞ্জেল-৩” এর অদ্যাবধি পৃষ্ঠপোষকতার গুরু দায়ীত্ব পালন করছেন আমেরিকা প্রবাসী শিক্ষানুরাগী বামছাস’র প্রধান উপদেষ্টা শ্রী অসেম্ সত্যজিত সিংহ। “নুমশিবা খোঞ্জেল-৩” সঙ্গীত প্রতিযোগিতায় “ক” বিভাগে প্রথম স্থান তথা চ্যাম্পিয়ন অধিকার করেন, পুথেম্ রুদ্রানী সিনহা, ১ম রানার্সআপ অর্জন করেন সুপ্রভা সিনহা এবং ২য় রানার্সআপ অর্জন করেন, যৌথভাবে যথাক্রমে সর্বশ্রী দেবী এবং স্পৃহা সিনহা। “খ” বিভাগে প্রথম স্থান তথা চ্যাম্পিয়ন অধিকার করেন মাইবম্ আইরিন লৈনা, ১ম রানার্সআপ অর্জন করেন সাইরেম্ অবিনাশ সিংহ এবং ২য় রানার্সআপ অর্জন করেন, য়ুম্নাম সুষমা।

পুরো সঙ্গীত প্রতিযোগিতায় সম্মানিত বিচারকের গুরু দায়ীত্ব পালন করেন, ওস্তাদ নীলমনি সিংহ ও আঞ্জুমান জালালাবাদী।

তবলায় ছিলেন মৃত্যুঞ্জয় ঋষি। দুপুরের মধ্যাহ্ন ভোজনের পর বিকাল ৩ টায় শুরু হয় কর্মী সভা।

কর্মী সভা ও সম্মেলনে ব্যাপক আলোচনার পর ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত আগামী দুই বছরের জন্য থোকচম্ বিকি সিংহকে সভাপতি, থৌনাওজম্ সৌরভ সিংহ আকাশকে সাধারণ সম্পাদক এবং লাঙ্গনজম্ রনিক সিংহকে সাংগঠনিক মনোনিত করে ২৭ সদস্যবিশিষ্ট বামছাস কেন্দ্রীয় কমিটি ঘোষনা করা হয়। বিকাল সাড়ে ৪ টায় শুরু হয় আলোচনা সভা।

নব নির্বাচিত সভাপতি থোকচম্ বিকি সিংহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট নাট্যজন ও সমাজসেবক এম.উত্তম সিংহ রতন, সহকারী শিক্ষক খোমদ্রাম বীরেন্দ্র সিংহ, সমাজসেবক থোঙাম্ নবকুমার সিংহ, সমাজসেবক শেরাম প্রমোদ সিংহ ও বিশিষ্ট সমাজসেবক থেঙ্গুজম্ হীরন্ময় সিংহ হীরন।

প্রধান বক্তা হিসেবে মুল্যবান বক্তব্য প্রদান করেন, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক এল.নন্দলাল সিংহ।

Manual2 Ad Code

শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন, থৌনাওজম্ আকাশ সিংহ। সভায় অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন হিজম কিষান সিংহ, রনিক সিংহ, দিবাকর সিংহ, রুদ্র সিংহ, অনুরাগ রাজকুমার প্রমুখ।

আলোচনা সভার শেষপ্রান্তে সকালে অনুষ্ঠিত সঙ্গীত প্রতিযোগিতা “নুঙশিবা খোঞ্জেল-৩” এ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Manual7 Ad Code

পুরো আলেচনা সভার সঞ্চালনায় ছিলেন য়ুম্নাম স্নিগ্ধা। আলোচনা সভা শেষে বিজয়ী শিল্পী ও বামছাস’র শিল্পীবৃন্দের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭১ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031