শিরোনামঃ-

» সাহেবের বাজার ৪র্থ প্রিমিয়ার ক্রিকেট লীগ’র উদ্বোধন

প্রকাশিত: ১৫. জানুয়ারি. ২০২২ | শনিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার ৪র্থ প্রিমিয়ার ক্রিকেট লীগ এর উদ্বোধন করা হয়েছে।

Manual6 Ad Code

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে সাহেবের বাজার পশ্চিম মাঠে এই খেলার উদ্বোধন করা হয়।

Manual1 Ad Code

উদ্বোধন করেন সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দেবেন্দ্র কুমার সিংহ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি মো. ইকলাল আহমদ।

Manual8 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে ইকলাল আহমদ বলেন, খেলাধুলা যেমন আমাদের শরীর সুস্থ রাখে তেমনি মাদক ও জঙ্গিবাদ থেকে বিরত রাখে। শিক্ষার্থীদের মধ্যে সুস্থ মানসিকতার বিকাশ ঘটাতে সাহায্য করে। এজন্য সরকার শিক্ষার্থীদের সার্বিক বিকাশের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে। শিক্ষার্থীরা যেন শারীরিক ও মানসিক শক্তিতে পরিপূর্ণরূপে উদ্ভাসিত হতে পারে সেদিকেও লক্ষ্য রাখা হয়েছে।

সাহেবের বাজার ক্রিকেট ক্লাবের সভাপতি আব্দুল বাছিত এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ৭ নং ওয়ার্ডের মেম্বার আনছার আলী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, সাংবাদিক ইদ্রিছ আলী, খাদিমনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীকের সভাপতি আবুল কালাম আজাদ, যুব সংগঠক নজরুল ইসলাম, ব্যবসায়ী সোয়েব আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪০২ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930