শিরোনামঃ-

» সিলেট মহানগর খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ১৩. জানুয়ারি. ২০২২ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

অবিলম্বে আল্লামা মামুনুল হক সহ কারাগারে বন্দি সকল নেতৃবৃন্দের নি:শর্ত মুক্তি দিন : আলহাজ্ব মাওলানা রেজাউল করিম জালালী

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) শাখা সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ’র সভাপতিত্বে ও সহ সাধারন সম্পাদক ডা. মোস্তফা আহমদ আজাদ ও মো. আব্দুল গফফারের যৌথ পরিচালনায় লালদিঘীরপাড়স্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ মজলিসে দারসে কোরআন পেশ করেন সংগঠনের মৌলভীবাজার জেলার সভাপতি মুফতি মাওলানা হাবিবুর রহমান, শাখা পরিচালনার বিষয়ের উপর আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, দাওয়াতী কাজের গুরুত্ব ও পদ্ধতি নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবু ওয়াফী মোহাম্মদ হাসান, দায়িত্বশীলদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল আজিজ।
সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর সংগ্রামী জননেতা মাওলানা রেজাউল করিম জালালী।
বক্তব্য রাখেন, সংযুক্ত আরব আমিরাত শাখার সহ সভাপতি কেন্দ্রীয় সূরা সদস্য আলহাজ্ব মাওলানা সাইফুল ইসলাম এহিয়া, সিলেট মহানগর সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা সানা উল্লাহ, অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী, সিলেট জেলার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান, লন্ডন মহানগর শাখার সাবেক সভাপতি মাওলানা শরিফ উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন যাবত সংগঠনের মহাসচিব আল্লামা মামুনুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ ও উলামায়ে কেরাম কারাগারে বন্দি রয়েছেন।
তিনি অবিলম্বে সকল রাজবন্দির নি:শর্ত মুক্তি কামনা করেন। মজলিসে দেশ ও জাতি, মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪০৮ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031