শিরোনামঃ-

» অগ্রনী ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের উদ্যোগে সংবর্ধনা

প্রকাশিত: ১২. জানুয়ারি. ২০২২ | বুধবার

Manual3 Ad Code

সুশান্ত দেব সততার ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে ব্যাংকের কার্যক্রম গতিশীল করেছেন : রুবানা পারভীন

স্টাফ রিপোর্টারঃ
অগ্রনী ব্যাংক লিমিটেড আঞ্চলিক কার্য্যালয় পূর্ব এর কর্মকর্তা, অগ্রনী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ সিলেটের সভাপতি, অগ্রনী ব্যাংক সিবিএ সিলেটের প্রাক্তন সভাপতি ও সিলেট জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক সুশান্ত দেব এর অবসর উত্তর ছুটিতে গমন উপলক্ষে অগ্রনী ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

নগরীর জিন্দাবাজারস্থ এলিগেন শপিং সেন্টারের ৩য় তলায় বুধবার (১২ জানুয়ারী) সন্ধ্যায় অগ্রনী ব্যাংক সার্কেল অফিসের কনপারেন্স হলে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অগ্রনী ব্যাংক লিমিটেড সিলেট সার্কেলের মহাব্যবস্থাপক রুবানা পারভীন বলেন, সুশান্ত দেব সততার ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। দায়িত্বকালীন সময়ে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। সুন্দর ও সু-সম্পর্কের বন্ধন কখনো হারিয়ে যায় না। বিদায় কষ্টের হলেও চাকুরীর নিয়মের কারণে বিদায় নিতে হয়। তিনি কর্মময় জীবন সম্পর্কে আলোকপাত করে তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

তিনি আরো বলেন, জনগনকে সেবা দিতে সততা ও নিষ্ঠার সাথে কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে।

অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ) সিলেট অঞ্চল’র সভাপতি ও ব্যাংক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার সহ-সভাপতি মো: আব্দুল জলিল এর সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সুশান্ত দেব।

Manual3 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, অগ্রনী ব্যাংক লিমিটেড সিলেট সার্কেলের উপ মহাব্যবস্থাপক মাহমুদ রেজা, অগ্রনী ব্যাংক লিমিটেড অঞ্চলিক কার্যালয় পশ্চিম এর উপ মহাব্যবস্থাপক মোঃ আব্দুল লতিফ, অগ্রনী ব্যাংক লিমিটেড অঞ্চলিক কার্য্যালয় পূর্ব এর উপ মহব্যবস্থাপক মোর্শেদা আক্তার, অগ্রনী ব্যাংক রিটায়ার্ড ব্যাংকার্স এয়সোসিয়েশনের প্রাক্তন সভাপতি উপ মহাব্যবস্থাপক মোঃ আজিজুল হক, অগ্রনী ব্যাংক লিমিটেড লালদিঘী কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক নেহার জ্যোতি পুরকায়স্থ।

অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ) সিলেট অঞ্চল’র সাধারাণ সম্পাদক ও ব্যাংক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক মো: আব্দুল মজিদ এর পরিচালনায় সংবর্ধনা

Manual7 Ad Code

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী।

বিশেষ বক্তার বক্তব্য রাখেন, অগ্রনী ব্যাংক অফিসার সমিতির সভাপতি ও শিবগঞ্জ শাখার ম্যানেজার ওলিউর রহমান, অগ্রনী ব্যাংক অফিসার সমিতির সাধারণ সম্পাদক ও বন্দরবাজার শাখার ম্যানেজার শেখ মোঃ মঈনুদ্দীন নুমান।

Manual4 Ad Code

অন্যানের অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনতা ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ সিলেট অঞ্চলের সভাপতি ও জিন্দাবাজার কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কবীর আহমদ শরীফ, রুপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ সিলেটের সভাপতি ফখরুল ইসলাম, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সাবেক সভাপতি মোফাখখারুল ইসলাম, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সোনালী ব্যাংক সিলেটের সাধারন সম্পাদক খালেদ আহমদ চৌধুরী, ব্যাংক কর্মচারী ফেডারেশনের যুগ্ম সাধারণ ও কৃষি ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারন সম্পাদক শানুর আলী, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও জনতা ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারন সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল, রুপালী ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহনুর আলী, পবিত্র গীতা পাঠ করেন রুপক ভট্টাচার্য্য।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31