শিরোনামঃ-

» স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিলেট শিল্পকলায় জমকালো আয়োজন

প্রকাশিত: ১২. জানুয়ারি. ২০২২ | বুধবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমি সিলেট কর্তৃক আয়োজন করা হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

Manual6 Ad Code

বুধবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহ্স্থ শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সত্যজিৎ রায় দাশ। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ; বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ ও সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী।

Manual7 Ad Code

আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানার সঞ্চালনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে দর্শনার্থীদের। সাংস্কৃতিক পর্বে দলীয় ও একক পরিবেশনায় অংশগ্রহণ করেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ; একাডেমি ফর মণিপুরি কালচার এন্ড আর্ট; ছন্দনৃত্যালয়, অনির্বাণ শিল্পী সংগঠন, নৃত্যকণা একাডেমি, ফেঞ্চুগঞ্জ এবং একক পরিবেশনায় ছিলেন বাউল সূর্য্যলাল দাস; বিজন রায়; কৃষ্ণপদ বিশ্বাস; সৈয়দ সাইমুম আনজুম ইভান; তন্বী দেব; অভিবাঁধন দাস ও অর্পিতা রাণী তালুকদার। সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২১-এর বিজয়ী ২৮জন প্রতিযোগীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪০৪ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930