শিরোনামঃ-

» রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে জাতীয় আন্ত-মেডিকেল আলোকচিত্র প্রদর্শনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

প্রকাশিত: ১২. জানুয়ারি. ২০২২ | বুধবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual2 Ad Code

জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ আয়োজিত জাতীয় আন্তঃ মেডিকেল চিত্র প্রদর্শনী – আর্টিস্টিক এস্থেটিকস্ ৪.০ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

আজ সকাল বুধবার (১২ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে মাঠ প্রাঙ্গনে জাতীয় আন্ত-মেডিকেল আলোকচিত্র প্রদর্শনীর ফিতা কেটে শুভ উদ্বোধন করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ড. সৈয়দ রাগীব আলী।

Manual8 Ad Code

দিনব্যাপী চিত্র প্রদর্শনী ও প্রতিযােগীতা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবী দানবীর ড. সৈয়দ রাগীব আলী।

কলেজের অধ্যাপক ডা. আবেদ হোসেন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আব্দুল হাই, কলেজের অধ্যাপক ডা. এ. কে. এম. দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মাে. তারেক আজাদ, অধ্যাপিকা শামীমা আখতার সহ কলেজ ও হাসপাতালের বিভিন্ন পদবীর শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ।

উক্ত প্রদর্শনী ও প্রতিযােগীতায় ক্যামেরা ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন তাওহীদুর রহমান মাহিন।

১ম রানার-আপ হয়েছেন অর্ঘ্য সাহা এবং ২য় রানার-আপ হয়েছেন আশরাফুল আলম।

ফটোগ্রাফি প্রদর্শনী ও প্রতিযােগীতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালের অনকোলজি বিভাগের কনসালটেন্ট এবং প্রখ্যাত ফটোগ্রাফার ডা. রাশিদ-উন-নবী স্যার।

অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন অত্র কলেজের ফটোগ্রাফি ক্লাবের প্রেসিডেন্ট অমিতাভ চৌধুরী, তানজিম আহমেদ, মাহেদী হাসান, শাহরিয়ার আলম রাহী।

জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ড. সৈয়দ রাগীব আলীর মাধ্যমে আলোকচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধনের কার্যক্রম শেষ হলে মুজিববর্ষ উপলক্ষ্যে বিশেষ সঙ্গীতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মনোমুগ্ধকর সঙ্গীতা অনুষ্ঠানে গানের পাশাপাশি ছিলো নৃত্য ও আবৃত্তি।

এসময় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যাপিকা শামীমা আখতার সুললিত কণ্ঠে কবিতা আবৃত্তি করেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯১ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930