শিরোনামঃ-

» ‘উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাব’র উদ্যোগে গরিব ৭ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত: ১০. জানুয়ারি. ২০২২ | সোমবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual6 Ad Code

‘উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাব’র উদ্যোগে গরিব ও অসহায় শিক্ষার্থীদেরকে স্কুলে ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

Manual8 Ad Code

সোমবার (১০ জানুয়ারি) ‘উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাব’র বাংলাদেশ প্রতিনিধি দলের আয়োজনে সিলেট নগরীর রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে গরিব ও অসহায় শিক্ষার্থীদেরকে এ আর্থিক অনুদান প্রদান করেন ক্লাবের নেতৃবৃন্দ।

রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলমের সভাপিত্বে ও শিক্ষক কাজী মুহিবুর রহমান সুমনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আফসর আজিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রঞ্জন তালুকদার, সিনিয়র শিক্ষক আ ক ম আব্দুজ জহির, আব্দুল মতিন, রফিকা খারম।

এসময় উপস্থিত ছিলেন, উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাবের সভাপতি মিসবা উদ্দিন চৌধুরী রুপন, উপদেষ্টা আব্দুল হান্নান, উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাবের বাংলাদেশ প্রতিনিধি মো. জুনেদ আহমদ, উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাবের প্রবাসী সদস্য কবির আহমদ শামীম, মুহিবুর রহমান মুহিব, ফারুক ইসলাম, আব্দুর রব ইসলে, সুলতান আহমদ, সনি, উমেদ খান সজিব, মুন্না, শহীদুল হক রাসেল প্রমুখ।

Manual2 Ad Code

উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাবের আর্থিক সহায়তায় গরিব ও অসহায় ৭ শিক্ষার্থীকে রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দেন ক্লাব নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৭ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031