শিরোনামঃ-

» ছাতকের বাদে ঝিগলীতে এস-১৬ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশিত: ০১. জানুয়ারি. ২০২২ | শনিবার

Manual3 Ad Code

ছাতক প্রতিনিধিঃ

Manual7 Ad Code

ছাতকের ঐতিহ্যবাহী বাদে ঝিগলী ক্রিকেট ক্লাবের উদ্দোগে এস-১৬ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১লা জানুয়ারি) দুপুরে বাদেঝিগলী গ্রামের উত্তরের মাঠে ক্লাবের সভাপতি মিজান আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট’র উদ্বোধন করেন, ঝিগলী স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সিরাজুল ইসলাম।

Manual5 Ad Code

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাঁতগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী, সমাজসেবক উবায়দুল হক শাহীন, ইমামুল ইসলাম রানা, ৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বার রাফি আহমেদ রিংকু, ময়মুল হক, কালাম মিয়া, ঝিগলী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আওলাদ হোসেন, সিলেট মহানগর শ্রমিক লীগের সহ–শিক্ষা, সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রুহুল আমিন তালুকদার, আলী হোসেন সৌদি আরব প্রবাসী, তারিস মিয়া, রাসেল আহমেদ, ফয়জুল ইসলাম প্রমুখ।

Manual4 Ad Code

উদ্বোধনী খেলা বাদে ঝিগলী ক্রিকেট ক্লাব বনাম কিংস ১১ মান্দারুখা ক্লাব বিশ্বনাথ ক্লাবের সাথে অনুষ্ঠিত হয়।

ক্রিকেট টুর্নামেন্টের মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে।

Manual1 Ad Code

উদ্বোধনী খেলায় বাদে ঝিগলী ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাটিং করতে নেমে ১৮১ রান সংগ্রহ করে। পরে কিংস ১১ মান্দাারুখা ক্লাব বিশ্বনাথ ১৬ ওভার চলাকালীন সময় ৯উইকেটে ১৬৬ রানে অলআউট হয়ে যায়।

বাদে ঝিগলী ক্রিকেট ক্লাব ১৪ রানে জয়লাভ করে ম্যাচ। ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন বাদে ঝিগলী ক্রিকেট ক্লাবের সায়েম আহমদ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৩ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031