শিরোনামঃ-

» মাদ্রাসাই হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) এর শিক্ষক রুনু’র ঈসালে সাওয়াব অনুষ্ঠিত

প্রকাশিত: ৩১. ডিসেম্বর. ২০২১ | শুক্রবার

Manual1 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ

গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রামে মাদ্রাসা-ই হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) এর সাবেক শিক্ষক মরহুম আহসান আহমদ রুনু’র ঈসালে সাওয়াব উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে শুক্রবার (৩১ শে ডিসেম্বর) বাদ জুম্মা মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

মাদ্রাসার উপাধ্যক্ষ আমিরুল ইসলাম (আমীর) ও মাদ্রাসার সদস্য সচিব ও শিক্ষক মোঃ মারজান খানের যৌথ সঞ্চালনায় এবং এলাকার বিশিষ্ট মুরব্বী মাওলানা মজির উদ্দিন (মাওলা মিয়া) এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় মাদরাসার ছাত্র, শিক্ষক ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার পরিচালক আল ইসলাহ এর কেন্দ্রীয় সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা সাব্বির আহমেদ, আল ইসলাহ’র নেতা মাওলানা আলা উদ্দিন, ফুলবাড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড’র নবনির্বাচিত সদস্য কবির আহমেদ, হযরত শাহপরান জামে মসজিদ কায়স্তগ্রাম’র মোতাওয়াল্লি ইমরান আহমেদ, অত্র মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা দিলোয়ার আহমেদ চোধুরী, সাংবাদিক আবু জাবের, শামীম আহমেদ, মরহুমের ছোট ভাই ও অত্র মাদ্রাসার সাবেক শিক্ষক ইফতেখার আহমেদ (টুনু), সাংবাদিক মিজানুর রহমান বিলাল, খালিক আহমেদ, সামাদ আহমেদ, শেবুল আহমেদ, অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম ও খন্দকার আজিজুর রহমান প্রমুখ।

Manual8 Ad Code

অনুষ্ঠানে বক্তারা সদ্য প্রয়াত শিক্ষক মরহুম আহসান আহমদ রুনু এর ব্যক্তিগত ও কর্ম জীবনের নানা দিক তুলে ধরে আলোচনা করেন। এসময় তার শিক্ষকতা জীবনের কথা স্মরণ করে স্মৃতিচারণ করেন, মাদ্রাসার গভর্নিংবডির সদস্যবৃন্দ, সহকর্মী শিক্ষক ও স্নেহধন্য শিক্ষার্থীরা।

এছাড়াও আলোচনা সভা ও দোয়া মাহফিলে উলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, মরহুমের স্বজন, স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31