শিরোনামঃ-

» জেলায় ইজতেমার ২য় দিন হাজার হাজার মুসল্লিদের ঢল

প্রকাশিত: ৩১. ডিসেম্বর. ২০২১ | শুক্রবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সিলেট জেলায় খাদিমপাড়ার কল্লাগ্রামস্থ বাইপাস এলাকায় জেলা ইজতেমার ২য় দিন সম্পন্ন হয়েছে। ২য় দিন শুক্রবার হওয়ায় বিভিন্ন স্থান থেকে ইজতেমার ময়দানে জুম’আর নামাযে হাজার হাজার মুসল্লিরা অংশগ্রহণ করেন। আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

Manual2 Ad Code

এতে তাবলীগ জামাত বাংলাদেশ সুরাদের মুরব্বীর পক্ষে বাদ ফজর থেকে বয়ান পেশ করেন শ্রীলঙ্কার আলিম ও দুবাশী মাওলানা আং কাদির, সকাল ১০টা থেকে তালিমের ফজিলত পেশ করেন মুফতি এহিয়া, বাদ জুম্মা বয়ান পেশ করেন মুফতি মুয়াজ বীন নুর, বাদ আসর বয়ান পেশ করেন হাজী আওলাদ লন্ডন, বাদ মাগরিব বয়ান পেশ করেন মুফতি উসামা। এছাড়াও সৌদি, শ্রীংলকা, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ-বিদেশ থেকে আগত বিশিষ্ট মুরব্বীরা বয়ান পেশ করেন।

Manual2 Ad Code

পর দিন বাদ ফরজ বয়ান পেশ করবেন মাওলানা আং কাদির, হেদায়েতর কথা পেশ করবেন তারেক। আখেরি মোনাজাত করবেন সৈয়দ ওয়াসিফ।

Manual5 Ad Code

শুক্রবার জুম’আর নামাজে ইমামতি করেন, মাওলানা আব্দুল করিম। এরপর মোনাজাতে তিনি ইজতেমার কামিয়াবি, অংশগ্রহণকারীসহ সব মুসলমানদের গোনাহ মাফ, দুনিয়া ও আখেরাতের কল্যাণ, বিশ্ব শান্তি, বিশ্ববাসীর সুখ-সমৃদ্ধি কামনা করেন।

Manual2 Ad Code

আগামীকাল শনিবার সকাল ১১টায় আখেরী মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হবে সিলেট জেলার ইজতেমা।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৪ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930