শিরোনামঃ-

» সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ৩০. ডিসেম্বর. ২০২১ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

সভাপতি শফিকুর রহমান, সম্পাদক সজল কুমার রায়

নিজস্ব রিপোর্টারঃ

Manual6 Ad Code

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২২ইং সনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

Manual4 Ad Code

নির্বাচনে ২৬৯ জন ভোটারের মধ্যে ভোট পড়ে ২১৭টি। নির্বাচনে সভাপতি পদে ২ জন ও যুগ্ম সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। বাকি পদগুলোতে বিনা প্রতিদ্বন্দিতায় প্রার্থীরা বিজয় অর্জন করেন।

সভাপতি পদে মো. শফিকুর রহমান ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হন ও তার নিকটতম প্রতিদ্বন্দি এম. ই. এম ইকবালুর রহমান পান ৬৭ ভোট। যুগ্ম সম্পাদক পদে সুব্রত কুমার রায় ১১২ ভোট পেয়ে নির্বাচিত হন ও তার নিকটতম প্রতিদ্বন্দি মো. সফিকুল ইসলাম পান ১০১ ভোট।

Manual7 Ad Code

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি সমর বিজয় সী শেখর, সাধারণ সম্পাদক সজল কুমার রায়, কোষাধ্যক্ষ মিন্টু চন্দ্র রায় (অনুপব্রত), সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান, পাঠাগার সম্পাদক জাকিয়া জালাল, কার্যনির্বাহী সদস্য মো: হাছনু চৌধুরী, মো: খায়রুল ইসলাম চৌধুরী, সুজিত কুমার বৈদ্য, মো: আবুল ফজল, সিরাজুল হুসেন আহমদ, মো: সুলেমান হোসেন খান, মুত্যুঞ্জয় ধর ভোলা ও আলী আহমদ।

সন্ধ্যায় নির্বাচন কমিশনার এডভোকেট মো. আতিকুর রহমান শাবু চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

এসময় সহকারি নির্বাচনী কমিশনার আয়কর আইনজীবী মোহাম্মদ মো. ইফতিয়াক হোসাইন মঞ্জু ও আয়কর আইনজীবী মোহাম্মদ আজমল হোসেন সহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

দিনব্যাপী নির্বাচন চলাকালে পরিদর্শন করেন সিলেটের কর কমিশনার মো. সাইফুল হক, সিলেটের পিপি এডভোকেট নিজাম উদ্দিন, জিপি এডভোকেট রাজ উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুল হক সেলিম, মাহফুজুর রহমান এডভোকেট, সিলেটের সাবেক পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, এডভোকেট এ. কে. এম. শমিউল আলম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক সামির মাহমুদ, সিলেটের ডেপুটি কর কমিশনার (হেড কোয়ার্টার) আবু সাঈদ, সহকারি কর কমিশনার মিজানুর রহমান, সিলেট জেলা আইনজীবী সমিতি ও কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এই সংবাদটি পড়া হয়েছে ৭২৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930