শিরোনামঃ-

» বুদ্ধিবৃত্তিক চর্চায় প্রজন্মকে উৎসাহিত করতে হৃদয়ে ৭১ এগিয়ে যাচ্ছে : অধ্যাপক মো. জাকির হোসেন

প্রকাশিত: ২৫. ডিসেম্বর. ২০২১ | শনিবার

Manual2 Ad Code
স্টাফ রিপোর্টারঃ
মুক্তিযুদ্ধের ধারক ও বাহক হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের আলোচনা সভায় সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, হৃদয়ে ৭১ এর প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. জাকির হোসেন বলেছেন, হৃদয়ে ৭১ সংগঠন মুক্তিযুদ্ধের ইতিহাস লালন পালন করে থাকে। সেই লক্ষ্যে কাজ করে এগিয়ে যাচ্ছে সংগঠনটি। মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও চেতনার বাস্তবায়ন ঘটাতে পারছে না। যেমনি সংগঠনের সফলতা তেমনি ব্যর্থতাও রয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেট মহানগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হল রুমে হৃদয়ে ৭১ ফাউন্ডেশন আয়োজিত বিজয়ের মাস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
হৃদয়ে ৭১ ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী সংসদের চেয়ারম্যান ইব্রাহিম আহমদ জেসির সভাপতিত্বে, নির্বাহী সচিব সোহানুর আলী মিরাজের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় জাকির হোসেন বলেন একঝাক তরুণদের সঙ্গে নিয়ে ক’বছর আগে সংগঠনটি গঠন করা হয়েছিল। কিন্তু এ সংগঠন ব্যক্তি স্বার্থ প্রতিষ্ঠার জন্য কাজ করে না। জাতির দূর্বিপাকে বুদ্ধি বৃক্তিক চর্যার কাজ করে কর্মী তৈরি করতে চায়। ন্যায়ের পক্ষে হৃদয়ে ৭১ অবিরাম নীতিতে বিশ্বাসী। সভায় জাকির হোসেন বলেন, হৃদয়ে ৭১ আগের মতো নিয়মিত পাঠ চক্র চালু করতে তিনি নির্দেশ দেন। তিনি বলেন নতুন প্রজন্মকে ইতিহাস চর্চায় উৎসাহিত করতে সংগঠন কাজ করছে। জাকির হোসেন বক্তব্যের এক পর্যায়ে বলেন, সারাদেশের ন্যায় সিলেটেও ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। কিন্তু এই নির্বাচনের পর প্রতিক্রিয়াশীলরা যাতে দেশে গোলযোগ সৃষ্টি করতে না পারে সেদিকে সকল প্রগতিশীল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে।
Manual4 Ad Code

সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ অর্থ সম্পাদক রেজাউল হক রাসেল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, বাংলাদেশ ছাত্রলীগ সাবেক কেন্দ্রীয় সদস্য সিতার মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই আল হাদী, হৃদয়ে-৭১’র সিলেট জেলার সাবেক সভাপতি আহমদ হামজা চৌধুরী, লেখক সাংবাদিক রুহুল ইসলাম মিঠু, সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মফিজুর রহমান মফি, প্রভাষক রণবীর চৌধুরী, সিলেট মহানগর যুবলীগ নেতা সামন্ত ধর, সিরাজুল ইসলাম মিরাজুল, মামুন আহমদ, সংগঠক আবু বকর পারভেজ, ডালিম চৌধুরী, সৈয়দ আশরাফুল এমাদ, রুবেল আহমদ, তাহমিদ হাসান শুভ, রুবেল আহমদ, সৈয়দ এমদাদুল হক ফাইম, নিতিশ রজ্জন অপু, আহমেদ ফাইম, নৌশিক ভৌমিক, ইবনে সানী, আবদুর রহমান, শহীদুল ইসলাম প্রমুখ।

Manual4 Ad Code

সভার শোক প্রস্তাবে ৭১ এর মুক্তিযুদ্ধে নিহত এবং বিগত করোনায় মৃত্যুর ঘটনায় নিহতদের শ্রদ্ধায় স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930