শিরোনামঃ-

» সিলেট অনলাইন প্রেসক্লাব-মাহা ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা সম্পন্ন

প্রকাশিত: ২২. ডিসেম্বর. ২০২১ | বুধবার


Manual8 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ

সিলেট অনলাইন প্রেসক্লাব-মাহা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে ফাইনাল খেলা সমূহ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ক্লাব সভাপতি মুহিত চৌধুরী, সহ সভাপতি গোলজার আহমদ হেলাল, তথ্য ও প্রযইক্ত সম্পাদক কে এ রহিম সাবলু, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মবরুর আহমদ সাজু প্রমুখ।

Manual5 Ad Code

লুডুতে প্রথম স্থান অধিকার করেন, মোঃ কামাল আহমদ ও দ্বিতীয় দেবব্রত রায় দীপন। দাবায় প্রথম মাহমুদ হোসেন খান ও দ্বিতীয় নুরুল আমিন।

কেরাম প্রতিযোগিতায় প্রথম মোহাম্মদ আলমগীর আলম ও দ্বিতীয় মোঃ কামাল আহমেদ এবং সাপ লুডুতে প্রথম মোহাম্মদ জসিম উদ্দিন ও দ্বিতীয় ফারহানা বেগম হেনা।

ক্লাব সদস্যদের শিশুদেরকে নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বই পড়া প্রথম হয়েছে দেবদ্যুতি প্রনমীমিথী ও দ্বিতীয় নিশাত হেলাল তাসকিয়া।

Manual2 Ad Code

কবিতা আবৃত্তিতে প্রথম হয়েছে দীপান্বিতা দীপা ও দ্বিতীয় হয়েছে তাওসিফ হেলাল তাহা।

শিশু লুডুর প্রথম স্থান অধিকার করেছে তাহা, দ্বিতীয় ইফফাত ও তৃতীয় তাসকিয়া।

Manual4 Ad Code

বিশেষ পুরস্কার পাচ্ছেন তানজিম ও তাহমিদ।

এদিকে ক্লাব সদস্যদেরকে নিয়ে প্রীতি ফুটবল খেলা আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে।

অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক তত্বাবধানে ছিলেন ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জহিরুল ইসলাম মিশু।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাব ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031