শিরোনামঃ-

» সমাবেশ সফলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় কমিটির কৃতজ্ঞতা প্রকাশ

প্রকাশিত: ১৯. ডিসেম্বর. ২০২১ | রবিবার

Manual1 Ad Code
স্টাফ রিপোর্টারঃ
১৫ ডিসেম্বর সিলেট মুক্ত দিবস উপলক্ষ্যে উদযাপন কমিটির উদ্যোগে শনিবারের সমাবেশ সফল ও স্বার্থক করে তোলার জন্য সিলেট জেলা, মহানগর, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ বিএনপি অঙ্গ সংগঠন সহ সিলেটের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
রবিবার (১৯ ডিসেম্বর) এক যুক্ত বিবৃতিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব ডা. সাখাওয়াত হাসান জীবন এক যুক্তবিবৃতিতে বলেন, মহান মুক্তিযুদ্ধে জাতীয়তাবাদী আদর্শের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগ দেশের মানুষের অন্তরে আজও গাঁথা রয়েছে। তারা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৫ ডিসেম্বর সিলেটবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বাধীন জেড ফোর্সের সদস্যরা সিলেট মুক্ত করায় সিলেটের মানুষ স্বাধীনতার স্বাদ গ্রহণ করেন। নয় মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন হয় এই অনন্য গৌরবগাথা দিনটি। তাই, ১৫ ডিসেম্বর সকালের চিত্রটা ছিল অন্যদিনের চেয়ে আলাদা। অন্য এক আনন্দ প্রবাহ বয়ে গেছে সিলেটের আকাশজুড়ে।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930