শিরোনামঃ-

» মহান বিজয় ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের মাসব্যাপী কর্মসূচী

প্রকাশিত: ১৫. ডিসেম্বর. ২০২১ | বুধবার


Manual6 Ad Code
স্টাফ রিপোর্টারঃ
মহান বিজয় দিবসকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে মাসব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
মাসব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে ১৬ ডিসেম্বর সকাল ১০টায় চৌহাট্টা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন। ঐদিন বিকাল ৩ ঘটিকার সময় সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ  হাসিনা কর্তৃক পরিচালিত শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ।
১৮ ডিসেম্বর রোজ শনিবার মুক্তিযুদ্ধ ভিত্তিক ভ্রাম্যমান চলচিত্র প্রদর্শণী সন্ধ্যায়। ২০ ডিসেম্বর রোজ সোমবার দুপুর ১ ঘটিকার সময় এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। ২৪ ডিসেম্বর রোজ শুক্রবার রাতে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির মাঝে শীতবস্ত্র বিতরণ।
উল্লেখিত সকল কর্মসূচী সিলেট মহানগর যুবলীগের অন্তর্ভূক্ত সকল ওয়ার্ড সমূহে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে যথাযথ মর্যাদায় বিজয় দিবসের কর্মসূচী পালন করার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930