শিরোনামঃ-

» শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন ওয়ান বাংলাদেশ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ

প্রকাশিত: ১৪. ডিসেম্বর. ২০২১ | মঙ্গলবার


Manual8 Ad Code
স্টাফ রিপোর্টারঃ
১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। দেশের স্বাধীনতা ও মুক্তি-সংগ্রামের ইতিহাসের এই দিনটি কালো অধ্যায় হয়ে থাকবে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের ঠিক আগে দেশের সূর্যসন্তানদের হারানোর দিন।
১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার, আল-বদর, আল-শামস পরিকল্পনা করে দেশের বুদ্ধিজীবীদের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়।
Manual3 Ad Code

পরাজয়ের আগ মুহূর্তে চরম প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেছিল পাকিস্তানিরা। পাকিস্তানি সেনাদের এদেশীয় দালালরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থান থেকে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন পেশার প্রথিতযশা ব্যক্তিদের বাসাবাড়ি থেকে তুলে নিয়ে যায়। বিজয়ের স্বাদ গ্রহণের আগে নিদারুণ যন্ত্রণা দিয়ে রায়েরবাজার ও মিরপুরে বধ্যভূমিতে নিয়ে বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের নির্যাতন ও গুলি চালিয়ে হত্যা করে।

Manual3 Ad Code

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শহীদ এই বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানায় ওয়ান বাংলাদেশ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ, সিলেট জেলা।

এ সময় উপস্থিত ছিলেন, ওয়ান বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি  কৃষিবিদ প্রফেসর ড.নির্মল চন্দ্র রায়, সহ-সভাপতি তৌফিকুল আলম বাবলু, সাধারণ সম্পদিক কৃষিবিদ দেবাশিষ শাহা, যুগ্ন সম্পাদক অনিমেষ সরকার, কোষাধ্যক্ষ সৈয়দ মোশারফ আলি তুহিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ড. তরিকুল ইসলাম, শিক্ষা সম্পাদক ড. বিশ্বজিৎ দেবনাথ, সমাজসেবা সম্পাদক ড. ফুজায়েল আহমদ সদস্য প্রফেসর মৃত্যুঞ্জয় কুন্ড, অজয় শাহা,ডি. অশোক বিশ্বাস, ড. সালাহ উদ্দিন  আহমেদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930