শিরোনামঃ-

» হামিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১২. ডিসেম্বর. ২০২১ | রবিবার

Manual4 Ad Code
স্টাফ রিপোর্টারঃ
হামিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ও প্রতিষ্ঠাতা ইমাম উদ্দীনের সহযোগিতায় সিলেট নগরীতে গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (১২ ডিসেম্বর) বাদ আছর নগরীর ইলেক্ট্রিক সাপ্লাইয়ে প্রায় শতাধিক গরীব ও অসহায়দের মাঝে চাঁদর বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায় হোসেন কলবাখানী জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা নওফেল আহমদ।

Manual6 Ad Code

বিশেষ অতিথি ছিলেন, হামিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে বাংলাদেশের উপদেষ্টা ও রায় হোসেন কলবাখানী সমাজকল্যাণ সংস্থার মুরব্বী মানিক মাহমুদ, বাংলাদেশের চেয়ারম্যান মো: মাতাব উদ্দীন, ভাইস চেয়ারম্যান রিপন উদ্দীন, রায় হোসেন কলবাখানী জামে মসজিদের সেক্রেটারি আহমদ হোসেন, ক্যাশিয়ার হাজী সমছু মিয়া, এলাকার বিশিষ্ট মুরব্বী ইলু মিয়া।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রায় হোসেন কলবাখানী সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রায়হান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমাছ আহমদ শুকুর, সাংগঠনিক সম্পাদক মো: আকমল হোসেন সুমন, কালাপাথর ফুটবল একাডেমীর সহকারি কোচ এহসান আহমদ, সংগঠনের প্রচার সম্পাদক আকাশ খান, শিক্ষা বিষয়ক সম্পাদক রাজন আহমদ, সদস্য তোফায়েল আহমদ, আহমেদ রাহেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে হবে।

Manual2 Ad Code

শীতের সময় অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। বক্তারা সমাজের সকল সামর্থবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930