শিরোনামঃ-

» সিলেটে মো. নুমান কিবরীয়া খান ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১০. ডিসেম্বর. ২০২১ | শুক্রবার


Manual6 Ad Code
স্টাফ রিপোর্টারঃ
সেবা ও কল্যাণধর্মী প্রতিষ্ঠান বিশিষ্ট শিক্ষাবিদ মো. নুমান কিবরীয়া খান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সংগঠনের যাত্রা উপলক্ষ্যে শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে এক আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Manual7 Ad Code

মাসিক স্বপ্নঘুড়ির প্রধান পৃষ্টপোষক, মাস্টার সাইদুর রহমান খানের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সেক্রেটারী সাইফুল ইসলাম জলিলের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ ও সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যাপক সুজাত আলী রফিক।

Manual3 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মো. নুমান কিবরীয়া একজন মানুষ গড়ার কারিগর ছিলেন।
আমাদের মতো অনেকেই আজকে এই অবস্থানে নিয়ে আসার পেছনে তাঁর অনেক অবদান রয়েছে। তিনি অসহায় দরিদ্র মানুষের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন।
মানুষ তার কর্মের মাধ্যমে বেঁচে থাকেন, তিনিও আমাদের হৃদয়ে বেঁচে থাকবে আজীবন। আমি মহান রাব্বুল আল আমিনের দরবারে তাঁর মাগফেরাত কামনা করছি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফুলজার আহমদ, মেডিসিন কন্সালটেন্ট ডা. নুরুল করিম চৌধুরী, বৈশাখী যুব কল্যাণ পরিষদের সভাপতি ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সদস্য শাহেদ আহমদ শান্ত, বাংলাদেশ ওয়ার্সী ফাউন্ডেশন সিলেট বিভাগের সভাপতি আব্দুর রহমান আব্দুল ওয়ার্সী আল হুসাইনী, হাফিজ মাওলানা মাছুম আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সহ সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মু. আব্দুল আলী জালালাবাদী,স্কলাসহোম স্কুল এন্ড কলেজের প্রভাষক আলবাব আহমদ খান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মাহফুজুর রহমান তাহমিদ, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন হলি ভয়েস কালচারাল ফোরামের সদস্যবৃন্দ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন পীর,অফিস সম্পাদক ইনতিসার মোঃ মুবতাসিম খান, তাহমিদ আহমেদ, তানজির আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩১ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930