শিরোনামঃ-

» আঞ্জুমানে আল ইসলাহ শাহ পরান (রহঃ) থানা শাখার কাউন্সিল অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯. ডিসেম্বর. ২০২১ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual1 Ad Code

বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আজির উদ্দিন পাশা বলেছেন, গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সকল দায়িত্বশীল বৃন্দকে খালিছ মখলিছভাবে দ্বীনের খেদমতে কাজ করে এগিয়ে যেতে হবে, হযরত আল্লামা ফুলতলী ছাহেব (রঃ) এর রক্তের বিনিময়ে মিলাদ কিয়াম প্রতিষ্ঠিত করে গেছেন আমরা উনার কর্মি হিসেবে আজীবন কাজ চালিয়ে যেতে হবে।

Manual7 Ad Code

বুধবার (৮ ডিসেম্বর) মেজরটিলার সিদ্দিকী প্লাজা তৃতীয় তলায় সিলেটের হযরত শাহ পরান রঃ থানা শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বক্তব্য রাখেন।

উক্ত অনুষ্ঠানে হাফিজ মাওলানা শামসুল ইসলামের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মানুনুর রশিদ মামুন ও প্রচার সম্পাদক সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ইসলাহ’র কেন্দ্রীয় সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, রাখালগঞ্জ মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, আল ইসলাহ সিলেট মহানগর শাখার সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ জিয়াউল ইসলাম মুহিত, মাওলানা ফয়জুল ইসলাম ও কবি আলিম উদ্দিন আলম।

Manual2 Ad Code

নেতৃবৃন্দ সকলের সাথে মতবিনিময় করে হাফিজ মাওলানা শামসুল ইসলাম কে সভাপতি ও সাধারণ সম্পাদক মোয়াক্কির সিদ্দিকী ও সাংগঠনিক সম্পাদক ডাঃ ময়না মিয়া সহ ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়, অন্যান্য সদসরা হলেন সহ সভাপতি হাফিজ নিজামুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ক্বারী মোঃ মামুনুর রশীদ তাপাদার, সহ সাংগঠনিক সম্পাদক ফয়জুল হক টিপু, প্রচার সম্পাদক সাংবাদিক এম. এ ওয়াহিদ চৌধুরী সহ প্রচার সম্পাদক রায়হান আহমদ রেহান, অর্থ সম্পাদক মোঃ উবায়দুর রহমান, পাঠাগার সম্পাদক কাউসার চৌধুরী, অফিস সম্পাদক সাইফুর রহমান, সদস্য ইউনুস আহমদ, নজরুল ইসলাম ও ক্বারী মোঃ ইমরান উদ্দিন চৌধুরী প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930