শিরোনামঃ-

» স্কপ সিলেট জেলা পরিচালনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯. নভেম্বর. ২০২১ | সোমবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual1 Ad Code

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) সিলেট জেলা পরিচালনা কমিটির এক জরুরী সভা সোমবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় তালতলাস্থ একটি সিবিএ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

সিলেট জেলা স্কপ এর আহ্বায়ক, জাতীয় শ্রমিক লীগ জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হকের সভাপতিত্বে ও জেলা স্কপ এর সদস্য সচিব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা আহ্বায়ক আবু জাফর এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা স্কপ এর যুগ্ম আহ্বায়ক, জাতীয়বাদী শ্রমিক দল জেলা সভাপতি সোরমান আলী, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি সিকান্দর আলী, ট্রেড ইউনিয়ন সংঘ জেলা সাধারণ সম্পাদক মোঃ ছাদেক মিয়া, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল প্রমুখ।

সভায় বক্তারা রিকশা সহ সকল ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান, চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা, হকার ও পাথর কোয়ারীর শ্রমিকদের কাজের নিশ্চয়তা প্রদান করার দাবি জানান।

Manual5 Ad Code

বক্তারা, দেশের সকল সেক্টরের শ্রমিক, কর্মচারীদের পক্ষে স্কপ এর ৯ দফা দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

Manual2 Ad Code

সভায় সিদ্ধান্ত হয় আগামী ৬ ডিসেম্বর সোমবার পরবর্তী সভা থেকে সুনির্দিষ্ট দাবিমালা প্রনয়ন করে দাবি আদায়ের লক্ষে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31