শিরোনামঃ-

» সিলেট ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি ফিজিওথেরাপি ল্যাবের উদ্বোধন করা হয়েছে

প্রকাশিত: ২৪. নভেম্বর. ২০২১ | বুধবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
সিলেট ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজিতে ফিজিওথেরাপি ল্যাবের উদ্বোধন করা হয়েছে।

Manual6 Ad Code

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে নগরীর শাহী ঈদগাহ এলাকায় ন্সটিটিউট অব হেলথ টেকনোলজিতে ফিজিওথেরাপি ল্যাবের শুভ উদ্বোধন করেন ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ্য স্নিগ্ধা দেব।

ল্যাবের উদ্বোধন উপলক্ষে ফিজিওথেরাপি অনুষদ এক আলোচনা সভার আয়োজন করে ।

Manual4 Ad Code

রাহুল রাজনাত ও জান্নাতুল ফেরদৌস জুঁই এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির কোর্স কো অডিনেটর আব্দুল্লাহ আলামিন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট ও ইনচার্জ ফিজিও থেরাপি অনুষদ মোহাম্মদ আলমগির হোসেন, আল হারামাইন হাসপাতালের চীপ ফিজিও থেরাপিস্ট ও ইনচার্জ সুব্রত কুমার সিংহ, কম্পিউটার সাইয়েন্সের প্রভাষক রাহাতুর রহমান, ল্যাবরেটরি ইনচার্জ মো. নাহিদ আহমদ, ডেন্টাল বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের চীফ ফিজিও থেরাপিস্ট মো. জহিরুল ইসলাম, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট আনন্দ বনিক। প্রমুুখ।

অধ্যক্ষ স্নিগ্ধা দেব বলেন, ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বাস্তবভিত্তিক, বিজ্ঞানসম্মত ও নিরাপদ চিকিৎসা পদ্ধতি। বাত, ব্যথা, প্যারালাইসিস, হাড় জোড়া, মাংসপেশির সমস্যা, স্থুলতা, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, স্ট্রোক, নানাবিধ ব্যাধিতে আক্রান্তদর ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে সুস্থ, কর্মক্ষম, পুনর্বাসন ও সমস্যাগুলো প্রতিরোধ করা সম্ভব।

Manual3 Ad Code

বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজনীয়তা ও গুরুত্ব বেড়ে যাওয়ায় সিলেট ইন্সটিউট অব হেলথ টেকনোলজিতে ফিজিও থেরাপি ল্যাবের উদ্বোধন করা হয়েছে। এখন থেকে এখানে শিক্ষার্থীরা আধুনিক টেকনোলজির মাধ্যমে হাতে কলমে শিক্ষা গ্রহণ করতে পারবেন।

ইন্সটিউট অব হেলথ টেকনোলজিকে বিশ্বমানে রূপান্তরিত করা এবং এখানকার শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্পন্ন ফিজিওথেরাপিষ্ট হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৪ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930