শিরোনামঃ-

» ফ্রি হোমিও মেডিকেল ক্যাম্প; হোমিওপ্যাথি ব্যবস্থা দীর্ঘস্থায়ী তবে ফলপ্রসূ চিকিৎসা : আব্দুল বাতিন ফয়সল

প্রকাশিত: ২৩. নভেম্বর. ২০২১ | মঙ্গলবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual6 Ad Code

সার্ক হোমিও মেডিকেল এসোসিয়েশন এর উদ্যোগে ও স্বর্ণালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে নগরীর মিরবক্সটুলায় ফ্রি হোমিও মেডিক্যাল ক্যাম্প অনুষ্টিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর ২০২১) সকাল ১১টায় নগরীর মিরবক্সটুলায় প্রঘান অতিথি হিসাবে হোমিওপ্যাথি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল। ডাক্তার শৈলেন্দু কুমার দাশের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাগীব রাবেয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সাবেক প্রভাষক ডা. হিরন্ময় মোহন বিশ্বাস ও দৈনিক সিলেট মিরর এর ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি শহিদ আহমদ চৌধুরী এবং ডা. ব্রজেন্দ্র চন্দ্র নাথ।

Manual8 Ad Code

স্বর্ণালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রেও পরিচালক নাসিমা বেগমের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়েছুর রহমান, ডা. রুমানা খানম, ডা. শফিকুর রহমান, ডা. রোমেনা বেগ, ডা. রনি চন্দ, দেবব্রত দত্ত চৌধুরী।

Manual6 Ad Code

প্রঘান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সাবেক সভাপতি সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল বলেছেন, পরিবেশের বিভিন্ন বিপর্যয় এবং মানুষের নানা রকমের অনিয়মের কারণে রোগ-ব্যাধি আমাদের দৈন্দদিন ব্যাপার হয়ে উঠেছে। হোমিওপ্যাথি একটি প্রাচীন চিকিৎসা ব্যবস্থা।হোমিওপ্যাথি ব্যবস্থা দীর্ঘস্থায়ী তবে ফলপ্রসূ চিকিৎসা।

Manual4 Ad Code

উপস্থিত সকলের প্রতি আহ্ধসঢ়;বান জানিয়ে তিনি বলেন, অন্যান্য চিকিৎসা ব্যবস্থার পার্শ্বপ্রতিক্রিয়া আছে এবং সামান্য ভুলত্রুটিতে অনেক প্রাণ ঝরে যেতে পারে। কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই আমাদের সবাইকে হোমিওপ্যাথি চিকিৎসা নেয়া দরকার এবং এতে মানুষকে উদ্বুদ্ধ করা জরুরি। সুচিন্তিত এবং সুপরিকল্পিত চিকিৎসা হিসেবে হোমিওপ্যাথির বিকল্প নেই।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৮ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031