- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যুব অধিকার পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
প্রকাশিত: ১৯. নভেম্বর. ২০২১ | শুক্রবার
স্টাফ রিপোর্টারঃ
যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে “দাম কমাও, মানুষ বাঁচাও” এই শ্লোগান সামনে রেখে ৩ দফা দাবীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুস সাকিব।
সিলেট জেলা শাখার আহবায়ক অংকুর দাশ অপুর সভাপতিত্বে ও বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব ডা. জোবায়ের আহমেদ তোফায়েলের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন সুজন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ইয়াসিন আরাফাত, আবু বক্কর সিদ্দিকী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রাহান নেওয়াজ, সাধারণ সম্পাদক আলী হোসাইন, যুব অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার আহ্বায়ক মোহাম্মদ আলী, যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক শাহ শামীম আহমেদ অপু, ফয়ছল আহমদ, শাহীন আহমদ, যুব অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মুহিবুর রহমান লিপন।
এসময় বাংলাদেশ ছাত্র যুব ও শ্রমিক অধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা তেল-গ্যাসের বর্ধিত দাম ও গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবী জানিয়ে বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে না আনলে শ্রমজীবী মানুষ অনাহার ও কষ্টের মধ্যে জীবন যাপন করবে।
বক্তারা নিম্ন আয়ের মানুষের জন্য মাসিক ভিত্তিতে স্বল্পমূল্যে রেশনিং ব্যবস্থা চালু সহ শ্রমিকদের সকল ক্ষেত্রে অধিকার নিশ্চিত করার জোর দাবী জানান।
পরে নেতৃবৃন্দ শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিন্দাবাজার পয়েন্টে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৮ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


