শিরোনামঃ-

» মাদ্রাসা ছাত্রদের মাঝে রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইজ এর ইউনিফর্ম বিতরণ

প্রকাশিত: ০৬. নভেম্বর. ২০২১ | শনিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual1 Ad Code

রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইজ এর উদ্যোগে সিলেটের এয়ারপোর্টে রোড এর বড়শালা এলাকার জামেয়া মোহাম্মাদীয়া আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসায় ছাত্রদের ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।

Manual1 Ad Code

শুক্রবার (৫ নভেম্বর) বাদ আসর এ আলোচনা সভা ও ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

ক্লাব প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি মোঃ কামরান কবীর এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ডিস্ট্রিক্ট গভর্ণর ও বর্তমান ডিস্ট্রিক্ট ট্রেইনার এম. আতাউর রহমান পীর, পিএইচএফ।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোনাল কো-অর্ডিনেটর পিপি হানিফ মোহাম্মদ পিএইচএফ, চ্যাটার্ট প্রেসিডেন্ট ও এসিস্টেন্ট গভর্ণর আমিনুল ইসলাম,পিপি এম, আব্দুন নুর রুহেল পিএইচএফ, আইপিপি ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, প্রেসিডেন্ট (ইলেক্ট) মোঃ কামরুল ইসলাম, ভাইস-প্রেসিডেন্ট সুলতান মোহাম্মদ রাজু, এডভোকেট মুহাম্মদ কুতুবউদ্দিন, আরিফ আহমেদ চৌধুরী।

Manual2 Ad Code

পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, উক্ত মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা শায়েখ ওয়ারিছ উদ্দিন, মৌলানা হাফেজ ওলিউর রহমান, হাফেজ আলিম উদ্দিন ও হাফেজ আবদুল আওয়াল প্রমুখ।

Manual5 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে এম. আতাউর রহমান পীর বলেন, আত্ব-মানবতা ও সমাজের উপকারিতায় রোটারি ক্লাবগুলো কাজ করে যাচ্ছে। তার মধ্যে সিলেট প্যারাডাইজ অন্যতম। তারা প্রতি বছরের ন্যায় এ মাদ্রাসায় ছাত্রদের ইউনিফর্ম দান করেছে। তাদের এ মহতি উদ্যোগ খুবই চমৎকার।

এই সংবাদটি পড়া হয়েছে ৩২৪ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031