শিরোনামঃ-

» সিলেটের জেলা প্রশাসকের পিতার মৃত্যুতে অনলাইন প্রেসক্লাবের শোক

প্রকাশিত: ০২. নভেম্বর. ২০২১ | মঙ্গলবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual6 Ad Code

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক কাজী ইউনুছ আলী মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২ নভেম্বর) এক শোকবার্তায় সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Manual3 Ad Code

তারা বলেন, কাজী ইউনুছ আলী একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ গড়ার কারিগর ছিলেন এবং একজন সফল বাবাও ছিলেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।

Manual1 Ad Code

প্রসঙ্গত, মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন কাজী ইউনুছ আলী। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ৮২ বছর বয়সে মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বাদ জোহর সিলেট কালেক্টরেট প্রাঙ্গণে মরহুমের প্রথম দফা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর তাকে গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার শিক্ষকপাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় দফা জানাজার নামাজ শেষে আগামীকাল বুধবার তাকে দাফন করার কথা রয়েছে।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930