শিরোনামঃ-

» দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে : সুজন সভাপতি বদিউল আলম মজুমদার

প্রকাশিত: ৩০. অক্টোবর. ২০২১ | শনিবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সুজন- সুশাসনের জন্য নাগরিক সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় সুজন কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। নির্বাচন নির্বাসনে চলে গেছে। মানুষের ভোটাধিকার হরণ হয়েছে নির্বাচনের নামে দেশে প্রহসন চলছে। এ থেকে উত্তরনের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

Manual3 Ad Code

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়স্থ একটি অভিজাত হোটেলে সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual3 Ad Code

সুজন- সুশাসনের জন্য নাগরিক সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহ শাহেদার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ জেলা সুজনের সিনিয়র সহসভাপতি আলী হায়দার, মৌলভী বাহার জেলা সভাপতি ডা. সাদিক আহমেদ, হবিগঞ্জ জেলা সহ সভাপতি মো: আব্দুর রকিব, ব্রাহ্মণ বাড়িয়া জেলা সমন্বয়কারী শামীম আহমেদ, রাজশাহী জেলা সুজনের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ।

প্রতিনিধি সভায় সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাহার ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বিভিন্ন উপজেলা সুজনের নেতারা বক্তব্য রাখেন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31