- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সভা মেয়াদোত্তীর্ণ ২৭টি ওয়ার্ড কমিটি বিলুপ্তি
প্রকাশিত: ৩০. অক্টোবর. ২০২১ | শনিবার
স্টাফ রিপোর্টারঃ
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির এক সভা শনিবার সন্ধ্যা (৩০ অক্টোবর) মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকির সভাপতিত্বে ভাতালিয়াস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকীর সঞ্চালনায় সভায় মহানগর বিএনপির অন্তর্গত মেয়াদোত্তীর্ণ ২৭টি ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতিতে জনগণের চরম ভোগান্তিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের সম্পূর্ণ ব্যর্থতায় সভা তীব্র সমালোচনা করে এবং ক্ষোভ প্রকাশ করে। এ জন্য সরকারের ভিতরে থাকা বাজার সিন্ডিকেটকে দায়ী করা হয়।
সভায় আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফজল উদ্দিন’র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম, যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, যুগ্ম আহ্বায়ক জিয়াউল গনি আরেফিন জিল্লুর, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মিসবাহ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন বাপ্পু, যুগ্ম আহ্বায়ক ইমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক রোকসানা বেগম শাহনাজ, যুগ্ম আহ্বায়ক নজিবুর রহমান নজিব, সদস্য নাসিম হোসাইন, জিয়াউল হক জিয়া, আব্দুর রহিম, আতিকুর রহমান সাবু, মাহব্বু কাদির শাহী, সৈয়দ তৌফিকুল হাদী, মুকুল আহমদ মোর্শেদ, হুমায়ুন আহমদ মাসুক, আক্তার রশিদ চৌধুরী, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজল উদ্দিন, শামীম মজুমদার, মতিউল বারী খোর্শেদ, আবুল কালাম, নাজমুল ইসলাম, সৈয়দ সাফেক মাহব্বু প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৭৬৮ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


