- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» লন্ডন ডাগেনহাম জামে মসজিদ কমিটির পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত: ২৮. অক্টোবর. ২০২১ | বৃহস্পতিবার
গোয়াইনঘাট প্রতিনিধিঃ
লন্ডন ডাগেনহাম জামে মসজিদ কমিটি কর্তৃপক্ষ, মসজিদের মুসল্লী ও ডাগেনহাম এলাকাবাসীর পক্ষ থেকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেহপুর ইনিয়নের ষষ্ঠ খন্ড ইসলামপুর গ্রামে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় প্রায় ২’শ অসহায় পরিবারের এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১৫ কেজি চাল, ৪ কেজি ডাল, ২ কেজি পিঁয়াজ, ২ কেজি আলু, ২ লিটার তেল, ১ কেজি লবণ ইত্যাদি।
বিতরণকালে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, লন্ডন ডাগেনহাম জামে মসজিদ কমিটির চেয়ারম্যান সানাওর আলী, ভাইস চেয়ারম্যান শওকত মিয়া, সাধারণ সম্পাদক মুয়াজ্জেম হোসাইন খান, আব্দুর রহিম বেগ, শাহীন আহমদ সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সব সময় দেশের অসহায় কল্যাণে কাজ করে যাচ্ছেন।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সময় নিজেরা অতি কষ্টে দিন যাপন করেও দেশের মানুষের কথা বিবেচনা করে সাহায্য করে যাচ্ছেন। আমরা আশা করি দেশের মানুষের প্রতি তাদের মহানুভবতা অব্যাহত থাকবে। পাশাপাশি তারা সব সময় সফলতা ও দীর্ঘায়ু লাভ করেন এই দোয়া করি।
লন্ডন ডাগেনহাম জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুয়াজ্জেম হোসাইন খান বলেন, হযরত শাহজালাল (রহঃ) জামেয়া ইসলামিয়া (একাডেমি) মাদ্রাসা ও মসজিদে আবু বক্কর সিদ্দিক (রাঃ) এই দ্বীনি প্রতিষ্ঠান সিলেটের গোয়াইনঘাটের প্রত্যন্ত অঞ্চল ফতেহপুর ষষ্ঠ খন্ড ইসলামনগর গ্রামে। প্রত্যন্ত অঞ্চল হওয়ার কারণে এই গ্রামের অনেক মানুষই হত দরিদ্র। সিলেটের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে আমাদের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। আগামী সপ্তাহে সিলেটের কোম্পানীগঞ্জের কালীগুলের একটি গ্রামে ত্রাণ বিতরণ করা হবে।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, লন্ডন ডাগেনহাম জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুয়াজ্জেম হোসাইন খান, ডাগেনহাম প্রবাসী লাল মিয়া চৌধুরী, লন্ডন প্রবাসী কিরন চৌধুরী, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী জাহেদ আহমদ, হযরত শাহজালাল (রহঃ) জামেয়া ইসলামিয়া (একাডেমি) মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নিজাম উদ্দীন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৮ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


