শিরোনামঃ-

» সিলেট বিভাগ অটো রাইস মিল মালিক সমিতির প্রথম বর্ষপূর্তি ও পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯. অক্টোবর. ২০২১ | মঙ্গলবার

Manual3 Ad Code
স্টাফ রিপোর্টারঃ
সিলেট বিভাগ অটো রাইস মিল মালিক সমিতির প্রথম বর্ষপূর্তি ও সিলেট জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুর ১টায় নগরীর মীরাবাজারস্থ একটি চায়নিজ রেস্টুরেন্টের হলরুমে বর্ষপূর্তি ও পরিচিতি সভা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সিলেট বিভাগ অটো রাইস মিল মালিক সমিতির সভাপতি শ্রী শংকর পাল এর সভাপতিত্বে ও সিলেট জেলা অটো রাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান রনির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাইন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নকিব সাদ সাইফুল ইসলাম, সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নয়ন জ্যোতি চাকমা, মৌলভীবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোখলেছুর রহমান, হবিগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দিলদার মাহমুদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা  মনোজ কান্তি দাস চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ, সুনামগঞ্জ জেলার মল্লিকপুর খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহিনুর রেজা, সিলেট জেলা অটো রাইস মিল মালিক সমিতির সভাপতি সাব্বির আহমদ চৌধুরী, সুনামগঞ্জ জেলার সভাপতি জিয়াউল হক, মৌলভীবাজার জেলার সভাপতি আব্দুল আজিজ নান্নু, হবিগঞ্জ জেলার সহ-সভাপতি মোশারফ হোসেন বাবু।
এসময় মিল মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বুরহান উদ্দিন, মাহানুর রশিদ, শংকর পাল, রাজিব আহমদ, মকসুদ আহমদ, আলমগীর হোসেন, জিয়াউল হক, রাসেল আহমদ, আব্দুল ওয়াহিদ, আমিনুর রহমান, সাব্বির আহমদ, সফিকুল ইসলাম, হাজী রুনু মিয়া, খালেদ আহমদ, আব্দুল হাই টিপু, মনসুর আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে জেলা ও বিভিন্ন উপজেলার খাদ্য নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং খাদ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানর শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন ও ক্রেস্ট প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ। কেক কেটে প্রথম বর্ষপূর্তি পালন করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩২৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31