শিরোনামঃ-

» সাবেক ছাত্রদল নেতা সামীর বাসায় পুলিশী তল্লাশি, যুবদলের নিন্দা

প্রকাশিত: ১২. অক্টোবর. ২০২১ | মঙ্গলবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual7 Ad Code

সিলেট জেলা ছাত্রদলের সাবেক কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক মাজেদ আহমদ সামীর বাসায় পুলিশি তল্লাশির তীব্র নিন্দা জানিয়েছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

Manual3 Ad Code

মঙ্গলবার (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক ও জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমানে বাংলাদেশে আওয়ামী নিশী ভোটের সরকার বিরোধী মতের বিশ্বাসীদের মিথ্যা মামলা দিয়ে ও গ্রেফতার করে ফ্যাসিবাদী কার্যকলাপের মেয়াদ দীর্ঘায়িত করতে চায়।

তারই ধারাবাহিকতায় সোমবার রাতে সিলেট জেলা ছাত্রদলের সাবেক কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক মাজেদ আহমদ সামীর বাসায় হয়রানি মূলক তল্লাশি চালায় পুলিশ। নেতৃবৃন্দ অবিলম্বে এসব হয়রানি মূলক পুলিশী তল্লাশি বন্ধের জোর দাবি জানান।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31