শিরোনামঃ-

» ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেটের নির্বাচনী যৌথ বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ১১. অক্টোবর. ২০২১ | সোমবার


Manual8 Ad Code
স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার নির্বাচন মনিটরিং কমিটির উদ্যোগে সোমবার (১১ অক্টোবর) বেলা ৩টায় নগরীর হোটেল ইস্ট ইন্ড সেমিনার হলে এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি মুফতী সাঈদ আহমদ’র সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

Manual2 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় স্বাস্থ ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।

Manual3 Ad Code

বৈঠকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের সকল থানা শাখার নির্বাচন মনিটরিং কমিটির দায়িত্বশীল ও আসন্ন নির্বাচনে হাতপাখার চেয়ারম্যান প্রার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব নজীর আহমদ, জেলা সহ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ।

 ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা সভাপতি আলহাজ্ব ফজলুল হক, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মাদ শিহাব উদ্দিন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩১৬ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930