শিরোনামঃ-

» বেদবার্তা’র প্রকাশনা উৎসব শুক্রবার

প্রকাশিত: ০৭. অক্টোবর. ২০২১ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual5 Ad Code

শ্রীহট্ট পুরোহিতমন্ডলী কর্তৃক প্রকাশিত বাৎসরিক শারদীয় সংখ্যা “বেদবার্তা-২০২১” এর প্রকাশনা উৎসব শুক্রবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর মিরের ময়দানস্থ শ্রীহট্ট সংস্কৃত কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

Manual7 Ad Code

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর নিখিল ভট্টাচার্য্য।

Manual1 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য্য, সিলেট মুরারিচাঁদ কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ নন্দলাল শর্মা, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ ঢাকার মহাসচিব বিজয় কৃষ্ণ ভট্টাচার্য্য, লায়ন্স শিশু হাসপাতাল সিলেটের ডেপুটি চিফ কনসালটেন্ট ডা. রনজিত দেবনাথ, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা।

উক্ত প্রকাশনা উৎসবে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য শ্রীহট্ট পুরোহিত মন্ডলীর সভাপতি জয়ন্ত বিজয় চক্রবর্তী ও সাধারণ সম্পাদক প্রবাল কান্তি ভট্টাচার্য্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৪ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930